সুদানের অস্থির দারফুর অঞ্চলে একটি ভয়াবহ ড্রোন হামলায় ছয় শিশুসহ অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) উত্তর দারফুর অঙ্গরাজ্যের আধাসামরিক বাহিনী (আরএসএফ) নিয়ন্ত্রিত কুতুম শহরে এই হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় চিকিৎসা সূত্র ও মানবাধিকার কর্মীরা আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।একটি চিকিৎসা সূত্র জানায়, কুতুম শহরের একটি হাসপাতালে ১২ জনের মরদেহ আনা হয়েছে। নিহতদের মধ্যে ছয়জনই শিশু, যাদের মধ্যে তিনজন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ছিল। হামলায় নারী ও শিশুসহ আরও অন্তত ১৬ জন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।গণতন্ত্রপন্থী সংগঠন ‘আল-ফাশির রেজিস্ট্যান্স কমিটি’র তথ্যমতে, হামলাটি আল-সালামা এলাকায় আল-উম গার্লস স্কুলের কাছে সংঘটিত হয়। এই প্রাণঘাতী হামলার জন্য তারা সুদানের নিয়মিত সেনাবাহিনীকে দায়ী করেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যাসায়ীদের উপর হামলা
বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যাসায়ীদের উপর হামলা

সিরাজগঞ্জের বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যবসায়ীদের উপর হামলা চালিয়ে ডাকাতি করে নিলেন ২৭ লাখ টাকা। থানায় মামলা হলেও এখনো গ্রেফতার Read more

২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম Read more

নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পষ্টে কিশোরীর মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পষ্টে কিশোরীর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুথী খাতুন (১০) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বনপাড়া Read more

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে। এর ঠিক আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ঘরের মাঠে Read more

বাকৃবিতে উদ্ভা‌বিত ডাক প্লেগ ভ্যাকসিনের সিড প্রাণিসম্পদ অধিদপ্তরে হস্তান্তর
বাকৃবিতে উদ্ভা‌বিত ডাক প্লেগ ভ্যাকসিনের সিড প্রাণিসম্পদ অধিদপ্তরে হস্তান্তর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের উদ্ভাবিত ডাক প্লেগ ভ্যাকসিনের সিড প্রাণিসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন