ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে বজ্রপাতে সমির বিশ্বাস (৪০) ও অপু বিশ্বাস (২২) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। সে সময় আহত হয়েছে আরও ৪ জন কৃষক। শনিবার (২৮ মার্চ) বেলা ১২ টার দিকে খড়িবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে। মৃত সমির মৃত সমির ওই গ্রামের সুশিল বিশ্বাস ও অপু ওই এলাকার প্রকাশ বিশ্বাসের ছেলে।স্থানীয়রা জানায়, সমির বিশ্বাস তার বাবার সঙ্গে মাঠে পেঁয়াজ তোলার কাজ করছিলেন। একই সময়ে পাশের ক্ষেতে কাজ করছিলেন প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাসসহ আরও কয়েকজন। হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন।আহতদের দ্রুত উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সমির বিশ্বাস ও অপু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এহেতাম শহীদ জানান, দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আশঙ্কাজনক অবস্থায় আহতদের হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে সমির ও অপু মারা যান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানকে ২০২ রানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়
পাকিস্তানকে ২০২ রানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়

ত্রিনিদাদে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ২০২ রানের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এতে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে Read more

বাঘায় জানালার গ্রিল ভেঙ্গে বাড়িতে চুরি
বাঘায় জানালার গ্রিল ভেঙ্গে বাড়িতে চুরি

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর পূর্ব পাড়া গ্রামে সোমবার (৪ মে) দিবাগত রাতে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা।  জানা Read more

মাদারীপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যার পর লাশ গুমের মামলা, অতঃপর গ্রেপ্তার
মাদারীপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যার পর লাশ গুমের মামলা, অতঃপর গ্রেপ্তার

মাদারীপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যার পর লাশ গুমের মামলা দায়েরের অভিযোগ পাওয়া গেছে। মামলা দায়েরের দুইদিন পর তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের Read more

লক্ষ্মীপুরে ফার্মেসীর আড়ালে মদ বিক্রি, সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৩
লক্ষ্মীপুরে ফার্মেসীর আড়ালে মদ বিক্রি, সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৩

লক্ষ্মীপুরে ফার্মেসীর আড়ালে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের থানা রোড এলাকায় অভিযান Read more

অবৈধ আরও ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
অবৈধ আরও ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ধাপে ধাপে এখনো ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। রোববার Read more

কাল কার্যকর হচ্ছে ট্রাম্পের ৫০% শুল্ক, মহাবিপদে ভারত
কাল কার্যকর হচ্ছে ট্রাম্পের ৫০% শুল্ক, মহাবিপদে ভারত

ভারতের পণ্যের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৭ আগস্ট) থেকে এই শুল্কারোপ কার্যকর হবে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন