ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করেন তিনি।এছাড়া, শ্বশুর রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেন তারেক রহমান।আরাফাত রহমান কোকো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মারা যান তিনি। এর আগে নির্বাচন কমিশন ভবনে গিয়ে এনআইডি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন তারেক রহমান। নির্বাচন ভবনের ইটিআই ১০৪ নম্বর রুমে তার এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়। সেখানে তারেক রহমানের আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করা হয়।এরও আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তিনি।শনিবার সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে বের হয় তার গাড়িবহর। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেরোবিতে শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
বেরোবিতে শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ২৯টি ফাঁকা আসন পূরণের লক্ষ্যে সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।শনিবার (২৩ Read more

আনোয়ারায় ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ
আনোয়ারায় ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ছাত্রশিবিরের দুই শীর্ষ নেতার উপর হামলার অভিযোগ উঠেছে।বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে Read more

সরাসরি বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট পাওয়া হলো না বাংলাদেশের
সরাসরি বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট পাওয়া হলো না বাংলাদেশের

এশিয়া কাপ হকিতে ষষ্ঠ স্থান নিশ্চিত করেই বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট পাওয়ার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে টুর্নামেন্টের বাইলজ পরিবর্তনের কারণে সেই Read more

বরিশালে উপজেলা পর্যায়ে শিশু পার্ক উদ্বোধন
বরিশালে উপজেলা পর্যায়ে শিশু পার্ক উদ্বোধন

ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন কর্নার, অভিভাবকদের জন্য ছাউনি এবং উপজেলা পর্যায়ের শিশুদের উন্মুক্ত বিনোদনের জন্য শিশু পার্কের উদ্বোধন করেছেন বরিশালের Read more

রাজধানীতে বোরকা পরে দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি
রাজধানীতে বোরকা পরে দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি

রাজধানীর মালিবাগে একটি জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরায় দেখা যায়, চোরচক্রের দুজন সদস্য বোরকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন