বলিউডের তরুণ দর্শকপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান নতুন সিনেমার প্রস্তুতিতে বাস্তবিকভাবেই পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন। অভিনয় থেকে বিরতি নয়, বরং আসন্ন চলচ্চিত্রের চরিত্রের প্রয়োজনে তিনি এই দক্ষতা অর্জন করছেন।তার অভিনীত এরিয়াল অ্যাকশনধর্মী ছবি ক্যাপ্টেন ইন্ডিয়া-এর জন্যই এই বিশেষ প্রস্তুতি। ছবিটিতে একজন কমার্শিয়াল পাইলটের চরিত্রে দেখা যাবে তাকে, যে নিজের জীবন ঝুঁকিতে ফেলে বহু যাত্রীকে উদ্ধার করে।সিনেমাটির পরিচালক শিমিত আমিন, যিনি চাক দে! ইন্ডিয়া পরিচালনার মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন তিনি, এবং এটি হবে ২০০৯ সালের পর তার প্রথম বড় ফিচার ফিল্ম।উল্লেখ্য, পরিচালক শিমিত আমিন বরাবরই তার নিখুঁত কাজের জন্য পরিচিত। তিনি চান না কার্তিক পর্দায় কেবল অভিনয়ের খাতিরে বিমান চালানোর ভান করুক। তাই কার্তিক বর্তমানে প্রফেশনাল পাইলটদের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছেন যাতে শুটিং শুরুর আগেই তিনি পুরোপুরি প্রস্তুত থাকেন।সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবির শুটিং আগামী জুলাই থেকে শুরু হওয়ার কথা রয়েছে। ভারতের পাশাপাশি মরক্কোর বিভিন্ন লোকেশনেও দৃশ্যধারণ করা হবে।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশি নিহত
পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশি নিহত

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে দেশটির সেনাদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কারাকের Read more

গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা, আহত কয়েকজন
গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা, আহত কয়েকজন

এনসিপির কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে হামলা, Read more

গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব
গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে গ্লোবাল সুপার লিগের দল দুবাই ক্যাপিটালস।রোববার (৬ জুলাই) ইন্টারন্যাশনাল লিগ Read more

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঘণ্টায় ৫০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঘণ্টায় ৫০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। ধারণা করা হচ্ছে এটি আগামী সোমবার শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপরের দিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন