ঢালিউডে প্রথম সিনেমা দিয়েই দর্শকদের হৃদয় ছুঁয়েছিলেন প্রয়াত নায়ক সালমান শাহ। ক্যারিয়ারে মাত্র ছয় বছরেই বাজিমাত করেন তিনি। আজ ১৯ সেপ্টেম্বর ক্ষণজন্মা এই নায়কের শুভ জন্মদিন। বেঁচে থাকলে আজ ৫৪ বছরে পা রাখতেন সালমান শাহ। ১৯৭১ সালে আজকের এই দিনে পৃথিবীর আলো দেখেছিলেন তিনি।১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে সিনেমায় অভিষেক হয় সালমানের। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন মৌসুমী।ক্যারিয়ারে মোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন সালমান শাহ। আর সবগুলো সিনেমাই ছিল ব্যবসাসফল। পাশাপাশি সালমান শাহ-শাবনূরের জুটিও দর্শকদের ভীষণ প্রিয় ছিল।১৯৭১ সালে ১৯ সেপ্টেম্বর সিলেট শহরে দাড়িয়ায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার বাবা কমর উদ্দিন চৌধুরী এবং মা নীলা চৌধুরী। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। কিন্তু চলচ্চিত্র অঙ্গনে সালমান শাহ নামেই পরিচিত তিনি। পরিবারে দুই ভাইয়ের মধ্যে তিনিই ছিলেন বড় ছেলে।খুলনার বয়রা মডেল হাইস্কুলে শিক্ষাজীবন শুরু সালমান শাহর। একই স্কুলে তার সহপাঠী ছিলেন চিত্রনায়িকা মৌসুমী। ১৯৮৭ সালে রাজধানীর ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন জনপ্রিয় এই নায়ক। পরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ধানমন্ডির মালেকা সায়েন্স কলেজ (বর্তমান ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ) থেকে বি কম পাস করেন সালমান শাহ।১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর হঠাৎ সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। আত্মহত্যা করেন সবার স্বপ্নের নায়ক সালমান শাহ। প্রিয় তারকার মৃত্যুর খবরে মুহূর্তেই অন্ধকার নেমে আসে দেশজুড়ে। থমকে যায় সব কলরব। কেউ মেনেই নিতে পারছিলেন না যে, সালমান শাহ আর আমাদের মাঝে নেই। সালমান শাহর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ঢাকাই চলচ্চিত্রেও। কেন এমন পথ বেছে নিলেন তিনি? এই প্রশ্ন আজও তাড়া করে বেড়ায় তার ভক্ত-অনুরাগীদের। সালমান শাহর মৃত্যুর কারণটি আজও রহস্যই রয়ে গেছে। সালমান শাহ পরবর্তী সময়ে ঢালিউডে যে নায়করা এসেছেন, তারা স্বীকার করেছেন যে সালমান শাহই তাদের প্রধান অনুপ্রেরণা ছিলেন। দর্শক ও সিনেমাপ্রেমীদের মতে, নব্বইয়ের দশকে ঢালিউডে তিনি ছিলেন শ্রেষ্ঠ নায়ক। অল্প সময়ের জন্য ইন্ডাস্ট্রিতে এলেও অভিনয়ের জন্য তিনি ছিলেন অনন্য। তার অভিনয়ের ছাপ আজও সকলের মনে সমুজ্জ্বল।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেনের ৭৮ শতাংশ দখল করেছে রাশিয়া: ডোনাল্ড ট্রাম্প
ইউক্রেনের ৭৮ শতাংশ দখল করেছে রাশিয়া: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের ৭৮ শতাংশ জমি রাশিয়া দখল করে নিয়েছে।সোমবার (২০ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা Read more

ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহিদের কন্যা লামিয়ার আত্মহত্যা
ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহিদের কন্যা লামিয়ার আত্মহত্যা

ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২৬ Read more

সীমান্তে শূন্য লাইন অতিক্রম করায় বিএসএফ সদস্য আটক
সীমান্তে শূন্য লাইন অতিক্রম করায় বিএসএফ সদস্য আটক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশ সীমানায় ঢুকে পড়ায় এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি।রবিবার (২১ ডিসেম্বর) ভোর Read more

টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব বাবুকে বহিস্কার
টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব বাবুকে বহিস্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইল জেলা যুব দলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্যপদসহ Read more

পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করল ভারত ও পাকিস্তান
পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করল ভারত ও পাকিস্তান

পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করেছে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান। একটি পারমাণবিক চুক্তির অধীনে প্রতি বছর জানুয়ারির ১ Read more

পরীক্ষার্থী মেয়েকে কেন্দ্রে দিয়ে ফেরার পথে প্রাণ গেল মায়ের
পরীক্ষার্থী মেয়েকে কেন্দ্রে দিয়ে ফেরার পথে প্রাণ গেল মায়ের

শেরপুরের নকলায় মেয়েকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে রেখে বাড়ি যাওয়ার পথে অটোরিকশার চাপায় পরীক্ষার্থীর মা মারা গেছেন।বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন