ইরান থেকে ড্রোন হামলায় কুয়েতের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রাডার সিস্টেম ধ্বংস হয়ে গেছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল রাজহি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন এ তথ্য।বিবৃতিতে তিনি বলেন, “শনিবার সকালে বিমানবন্দরের বিভিন্ন অংশে আঘাত হানে ইরানের বেশ কয়েকটি ড্রোন। এতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে আগুন ধরে যাওয়ার পাশাপাশি রাডার সিস্টেম খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”তবে আগুন দ্রুততম সময়ের মধ্যে নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে এবং ড্রোন হামলায় কেউ হতাহত হয়নি বলে বিবৃতিতে জানিয়েছেন তিনি। আরও বলেছেন, রাডার সিস্টেম অকার্যকর হয়ে পড়ায় বিমানবন্দরের ফ্লাইট পরিষেবা ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে।বস্তুত, ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে কুয়েতসহ মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে প্রতিদিন ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। তবে কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন এসব দেশের বিভিন্ন রাষ্ট্রীয় অবকাঠামোতেও আঘাত হানছে।এর আগেও একাধিকবার কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজাকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা জিম্বাবুয়ের
রাজাকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা জিম্বাবুয়ের

সিকান্দার রাজাকে অধিনায়ক করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। রোডেশিয়ানদের ঘোষিত এ দলে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে Read more

ভারত-পাকিস্তান যুদ্ধে ৫টি বিমান ভূপাতিত হয়েছে: ট্রাম্প
ভারত-পাকিস্তান যুদ্ধে ৫টি বিমান ভূপাতিত হয়েছে: ট্রাম্প

কাশ্মিরের পেহেলগামে হামলার পর শুরু হওয়া সাম্প্রতিক ভারত-পাকিস্তান যুদ্ধে ৫টি যুদ্ধবিমান গুলিতে ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শনিবার Read more

আবারও খুলে দেওয়া হলো ঐতিহাসিক আল-রাবিয়া মসজিদ
আবারও খুলে দেওয়া হলো ঐতিহাসিক আল-রাবিয়া মসজিদ

ইরাকের ঐতিহাসিক আল-রাবিয়া মসজিদ পুন:নির্মাণ শেষে আবারও খুলে দেওয়া হয়েছে। নিনেভেহ প্রদেশের গভর্নর আবদুল কাদের আল-দাখিল বলেন, এটি মসুলের সবচেয়ে Read more

আজ বিশ্ব ভাই বোন দিবস
আজ বিশ্ব ভাই বোন দিবস

ভাই-বোন হলো একই গাছের বর্ণিল ফল ও ফুলের মতো। সম্পর্কে তারা সবচেয়ে নিকটবর্তী এবং হৃদ্যতায় সবচেয়ে এগিয়ে। শৈশবের জীবনটুকু ভাই-বোনের Read more

ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার হাতছানি
ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার হাতছানি

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন