ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত এবার এক নতুন ও ভয়াবহ মোড় নিয়েছে। সরাসরি ব্রিটিশ-মার্কিন যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে প্রতিশোধমূলক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল (WSJ) একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে।প্রতিবেদনে জানানো হয়, ভারত মহাসাগরে অবস্থিত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিয়েগো গার্সিয়া (Diego Garcia) ঘাঁটি লক্ষ্য করে ইরান দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যদিও ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি ঘাঁটিতে আঘাত হানতে পারেনি। কর্মকর্তাদের ভাষ্যমতে, একটি ক্ষেপণাস্ত্র উড্ডয়নকালেই কারিগরি ত্রুটির কারণে ব্যর্থ হয় এবং অন্যটির দিকে মার্কিন যুদ্ধজাহাজ থেকে এসএম-৩ (SM-3) ইন্টারসেপ্টর নিক্ষেপ করা হয়েছিল। তবে সেই ইন্টারসেপশন সফল হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।ইরান থেকে ডিয়েগো গার্সিয়া ঘাঁটির দূরত্ব প্রায় ৪,০০০ কিলোমিটার। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছিলেন যে, তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২,০০০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এই হামলা চেষ্টার মাধ্যমে তেহরান পরোক্ষভাবে জানান দিল যে, তাদের ক্ষেপণাস্ত্রের প্রকৃত পাল্লা ও সক্ষমতা পশ্চিমা বিশ্বের ধারণার চেয়ে অনেক বেশি।এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছিল, ওয়াশিংটনকে যদি ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হয়, তবে যুক্তরাজ্যের ভূখণ্ড বা স্বার্থও নিরাপদ থাকবে না। সেই সতর্কবার্তার ঠিক পরপরই ডিয়েগো গার্সিয়া অভিমুখে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটল।হোয়াইট হাউস, ওয়াশিংটনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস এবং যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর বিষয়ে যা বললেন ঢাবি উপাচার্য
নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর বিষয়ে যা বললেন ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানো নিয়ে ওঠা অভিযোগের জবাব দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। Read more

উখিয়ায় বসতবাড়ি থেকে ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার
উখিয়ায় বসতবাড়ি থেকে ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার

কক্সবাজারের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের নাপিতপাড়া এলাকায় বসতবাড়ি থেকে একটি বিশাল বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে নাপিতপাড়া Read more

২ নাতিকে বাঁচাতে নদে ঝাঁপ দাদির, ৩ জনের মরদেহ উদ্ধার
২ নাতিকে বাঁচাতে নদে ঝাঁপ দাদির, ৩ জনের মরদেহ উদ্ধার

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচরে কুমারনদ থেকে ডুবে নিখোঁজ হওয়া শিশু সোয়াদের (৭) মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ Read more

মি.টো. ফেস্টে ভিচেঞ্জা পরিণত হলো উৎসবের শহরে
মি.টো. ফেস্টে ভিচেঞ্জা পরিণত হলো উৎসবের শহরে

ইতালির ভিচেঞ্জা শহরের কোয়াড্রিলাতেরো এলাকা দিনভর মুখর ছিল উৎসবের রঙে। শহরের বহুজাতিক ও বহু-সংস্কৃতির মানুষকে এক মঞ্চে নিয়ে আয়োজন করা Read more

ফলন ভালো হলেও কাঁচা মরিচের দামে হতাশ নওগাঁর কৃষকরা
ফলন ভালো হলেও কাঁচা মরিচের দামে হতাশ নওগাঁর কৃষকরা

কৃষি প্রধান উত্তরের জেলা নওগাঁয় আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর মরিচের আবাদ ভাল হয়েছে। ফলে হাট-বাজারে কাঁচা মরিচের সরবরাহ বেড়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন