সনাতন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে ভারতে ছুটির কারণে মঙ্গলবার (২১ অক্টোবর) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। সেই সাথে দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপারও চলবে। বুধবার (২২ অক্টোবর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে এ বন্দরে। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। সাজেদুর রহমান জানান, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবেন। মূলত সোমবার বিকাল থেকেই ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে তারা আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন। তবে ওইদিন যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বেনাপোল বন্দর ও কাস্টমসে কাজ চলবে। বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম বলেন, ভারতে কালী পূজার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারতের সাথে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ভারত থেকে আগত বা বাংলাদেশ থেকে ভারতগামী পাসপোর্টযাত্রীগণ স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবেন। বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ভারতে দীপাবলি উপলক্ষে মঙ্গলবার কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম চালু থাকবে। ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা থাকবে। সেই সাথে দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।উল্লেখ্য, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অপরিসীম। ভারত থেকে আমদানিকৃত পণ্যের ৯০ ভাগই আসে বেনাপোল বন্দরের মাধ্যমে। মাত্র সাত দিনের এলসিতে পণ্য আনা যায় বেনাপোল বন্দর দিয়ে। বেনাপোল চেকপোস্ট থেকে কলকাতার দূরত্ব মাত্র ৮১ কিলোমিটার। আড়াই ঘন্টায় চলে আসা যায় চেকপোস্টে। সে কারণে আমদানিকারকরা পণ্য আমদানির জন্য বেনাপোল বন্দর ব্যবহার করেন। প্রায় আমদানি-রপ্তানি বন্ধ থাকায় প্রভাব পড়ে বাজারসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে। আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দু’দেশের বন্দরে প্রায় শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে থাকে। এসব পণ্যের মধ্যে শিল্পকারখানার কাঁচামাল, গার্মেন্টস সামগ্রী ও পঁচনশীল জাতীয় পণ্য থাকে। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত পণ্য এবং মাছ। এর আগে দুর্গাপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিন বন্ধ ছিল আমদানি-রপ্তানি কার্যক্রম। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশীসহ ৬০ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া
বাংলাদেশীসহ  ৬০ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

শরিফুল খান প্লাবন: সাজার মেয়াদ শেষ হওয়ার পর আটক ৬০ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার Read more

ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ Read more

ইন্তেকাল করেছেন সাবেক আইজিপি মো. মোদাব্বির হোসেন চৌধুরী
ইন্তেকাল করেছেন সাবেক আইজিপি মো. মোদাব্বির হোসেন চৌধুরী

পুলিশের সাবেক আইজিপি মো. মোদাব্বির হোসেন চৌধুরী (৭৮) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার (১ মে) পুলিশের এআইজি Read more

বেনজীরের ডক্টরেট ডিগ্রি স্থগিত করল ঢাবি
বেনজীরের ডক্টরেট ডিগ্রি স্থগিত করল ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জনে অনিয়মে প্রমাণ পেয়েছে Read more

সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ২০ মামলার আসামি সাহেব আলী (৩৮) কে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে Read more

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, নেমেছে ৮ ডিগ্রিতে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, নেমেছে ৮ ডিগ্রিতে

তৃতীয় দিন মত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। শুক্রবার (২ জানুয়ারি) সকালে তাপমাত্রার পারদ নেমেছে ৮ ডিগ্রি সেলসিয়াসে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন