উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদ করায় নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং জুলাই যোদ্ধা জুনায়েদ হোসেন জুনের উপর হামলার অভিযোগ উঠেছে কলেজ প্রশাসনের বিরুদ্ধে।আজ রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ সরকারি কলেজ চত্বরে এ ঘটনা ঘটে।হামলার ঘটনার প্রতিবাদে কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দুপুর দেড়টা পর্যন্ত বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় শিক্ষার্থীরা হামলার ঘটনার প্রতিবাদ এবং বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে স্থানীয় প্রশাসন ও কলেজ প্রশাসন হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তালা খুলে দেন বিক্ষোভকারীরা।শিক্ষার্থী এবং ছাত্রদল নেতাদের অভিযোগ, কলেজ প্রশাসন অযৌক্তিকভাবে ভর্তির ফি বৃদ্ধি করেছে। অন্যান্য কলেজের চেয়ে এক থেকে দেড় হাজার টাকা ফি বেশি নেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। সে তুলনায় আমাদের কোনো ধরনের সুবিধা দেওয়া হয় না। ফি বৃদ্ধির সমাধান না হওয়া পর্যন্ত ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখার কথা বললে কলেজের শিক্ষক এবং কর্মচারীরা মাইকে ঘোষণা দিয়ে এ হামলা চালায়।ঘটনার প্রত্যক্ষদর্শী নওগাঁ সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আরমান হোসেন বলেন, সকাল ৯ টায় ক্লাস করার উদ্দেশ্যে কলেজে এসেছিলাম। অধ্যক্ষ স্যারের রুমের সামনে দেখি বেশ গোলমাল হচ্ছে। কিছুক্ষণ পরে কলেজের মাইকে ঘোষণা শুনি, ‘স্টাফদের উপর হামলা করা হচ্ছে, আপনরা সকলেই এগিয়ে আসেন।’ কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখি আমাদের স্যারেরা এবং কলেজের স্টাফরা মিলে একজন শিক্ষার্থীকে বেধড়ক মারপিট করছে। তারা স্ট্যাম্প ও বাঁশ দিয়ে তার শরীরে বিভিন্ন অংশে আঘাত করে এবং কলেজ থেকে তাকে বের করে দেয়। এমন ঘটনার পর কলেজের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। আমরা কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই।নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুনায়েদ হোসেন জুন বলেন, আমাদের পার্শ্ববর্তী জেলা বগুড়া, জয়পুরহাটসহ আমাদের জেলায় যে কলেজগুলো রয়েছে, তার তুলনায় আমাদের কলেজে এক থেকে দেড় হাজার টাকা ফি বেশি নেওয়া হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমি কলেজ প্রশাসনকে ফি কমানোর অনুরোধ করি, তারা বিষয়টা বিবেচনায় নিতে চায়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখতে বলি। বন্ধ রাখতে বলায় কলেজের স্টাফ এবং স্যারেরা মাইকে ঘোষণা দিয়ে আমার উপর স্ট্যাম্প, বাঁশ এবং লাঠিসোটা দিয়ে হামলা করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার এবং অধ্যক্ষসহ সকল অভিযুক্তদের শাস্তি চাই। কোনো ব্যবস্থা নেওয়া না পর্যন্ত আমি এখান থেকে উঠবো না।এ বিষয়ে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হক বলেন, ভর্তি প্রক্রিয়ার রুমে আমাদের মূল্যবান যন্ত্রপাতি ছিল। সে উত্তেজনার বসে সেগুলোর উপর হামলা করতে পারে দেখে আমরা তাকে প্রথমে সেখান থেকে চলে যেতে বলি। সে কোনোভাবেই আমাদের কথা শুনছিল না, তখন তাকে কর্মচারীরা যেভাবেই হোক বের করে দিয়েছে। আমি শুনেছি কর্মচারীদের সঙ্গে তার হাতাহাতি হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থাইল্যান্ডে উদযাপনকালে মাদকসহ ৪ ইসরাইলি সেনা গ্রেপ্তার
থাইল্যান্ডে উদযাপনকালে মাদকসহ ৪ ইসরাইলি সেনা গ্রেপ্তার

হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ায় উদ্‌যাপন করতে গিয়ে থাইল্যান্ডে মাদক পার্টি থেকে ৪ ইসরাইলি সেনাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার Read more

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর Read more

চীনের সঙ্গে বাণিজ্য স্বাভাবিকের পথে ভারত
চীনের সঙ্গে বাণিজ্য স্বাভাবিকের পথে ভারত

ভারত ও চীনের সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে বড় অগ্রগতি হলো বিরল খনিজ রপ্তানি। এত দিন ধরে দিল্লির জন্য গুরুত্বপূর্ণ এই খাতটিতে Read more

লিটনের ফিফটিতে বাংলাদেশের দাপুটে জয়
লিটনের ফিফটিতে বাংলাদেশের দাপুটে জয়

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে দাপুটে এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দারুণ এই জয়ের ফলে এশিয়া Read more

বাকৃবিতে দুটি নতুন ইনস্টিটিউটের যাত্রা শুরু
বাকৃবিতে দুটি নতুন ইনস্টিটিউটের যাত্রা শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এবং ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট নামে দুটি নতুন ইনস্টিটিউট চালু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন