বন্ধুত্বের টানে সাত সমুদ্র পেরিয়ে বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ব্যবসায়ী তেরি পারসন। তাঁর গন্তব্য— নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের চর বালশা গ্রামের এক রাজমিস্ত্রীর বাড়ি। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে রিসিভ করেন তাঁর বন্ধু সেতু মোল্লা। পরে বন্ধুকে নিয়ে নিজ গ্রামের বাড়িতে ফেরেন সেতু এবং নিজ হাতে চালানো ব্যাটারিচালিত অটোরিকশায় গ্রাম ঘুরিয়ে দেখান বিদেশি অতিথিকে।
সেতু মোল্লা জানান, তিনি পেশায় একজন ভ্যানচালক ও রাজমিস্ত্রী। পাশাপাশি নিজের ফেসবুক পেজে বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করে পোস্ট করেন। প্রায় ২৫ দিন আগে তেরি পারসন তাঁর এক ভিডিওতে লাইক দেন এবং মেসেঞ্জারে কথা বলেন। সেখান থেকেই শুরু হয় তাদের বন্ধুত্ব। মাত্র ২৫ দিনের সেই বন্ধুত্বই নিয়ে আসে তেরি পারসনকে বাংলাদেশে। তেরি পারসন ১৫ দিনের ছুটি নিয়ে এসেছেন বন্ধুকে দেখতে। সঙ্গে এনেছেন দুই ভরি ওজনের স্বর্ণের চেইন, শিশুদের জন্য নানা ধরনের খেলনা ও কিছু উপহার।

সেতুর পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে মিশে ইতোমধ্যে বেশ আনন্দময় সময় কাটাচ্ছেন তিনি। বিশেষ করে শিশুদের সঙ্গে খেলাধুলা ও গল্পে সময় কাটাতে ভীষণ পছন্দ করছেন।

তিনি জানান, বাংলাদেশে এসে স্থানীয় খাবারের মধ্যে মুরগির মাংস, চা, কফি ফল খেয়েছেন, যা তাঁর খুব ভালো লেগেছে। এখানকার মানুষের ভালোবাসা ও আতিথেয়তায় তিনি মুগ্ধ।

তেরি পারসন বলেন, এটা আমার জীবনের সবচেয়ে অনন্য অভিজ্ঞতা। বাংলাদেশে এসে বুঝেছি, সরল মানুষ কতটা হৃদয়বান হতে পারে। আমেরিকায় জীবন বিলাসী ও ব্যয়বহুল, কিন্তু এখানে মানুষ খুব সাধারণভাবে বাঁচে আর সেটাই অসাধারণ। আমি আবারও ৬ মাস পর বাংলাদেশে আসবো এবং আমার বন্ধুদের বলবো, বাংলাদেশে এসে ঘুরে যেতে। এটা সত্যিই এক চমৎকার দেশ।

এখনও আরও ১১ দিন বাংলাদেশে থাকবেন তেরি পারসন। এই সময় তিনি গ্রামের মানুষদের সঙ্গে সময় কাটাতে চান, আর বন্ধুত্বের এই গল্প হয়ে থাকছে দুই দেশের সেতুবন্ধনের এক অনন্য নিদর্শন।
এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অসুস্থ পিতাকে রেলস্টেশনে ফেলে গেলেন ছেলে, পাশে দাঁড়ালেন বিএনপি নেতা
অসুস্থ পিতাকে রেলস্টেশনে ফেলে গেলেন ছেলে, পাশে দাঁড়ালেন বিএনপি নেতা

অসুস্থ পিতাকে জামালপুরের সরিষাবাড়ী রেলস্টেশনের প্লাটফর্মে ফেলে রেখে যান ছেলে। চিকিৎসা ও খাবারের অভাবে বৃদ্ধ হেলাল উদ্দিন (৭০) সেখানে মানবেতর Read more

ভারতের উজানের পানিতে বেনাপোল মাঠের শত শত একর জমির আমন ধান প্লাবিত
ভারতের উজানের পানিতে বেনাপোল মাঠের শত শত একর জমির আমন ধান প্লাবিত

ভারতীয় উজানের পানিতে প্লাবিত শার্শা-বেনাপোল সীমান্তের শত শত কৃষক একর ফসলি জমির আমন ধান ও রাস্তাঘাট। ভারী বৃষ্টি এবং ভারতের Read more

আপনাদের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি : তারেক রহমান
আপনাদের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।বৃহস্পতিবার Read more

বছরের প্রথম দিনে জয়পুরহাটে ১৬ লাখের বেশি বই বিতরণ
বছরের প্রথম দিনে জয়পুরহাটে ১৬ লাখের বেশি বই বিতরণ

 বছরের প্রথম দিনেই সারাদেশের ন্যায় জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের সরকারি পাঠ্যবই বিতরণ করা হয়েছে। এদিন জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের Read more

কসবায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার এক
কসবায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার এক

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার আড়াইবাড়ী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ Read more

বিশ্বে ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাচ্ছে ফিলিস্তিনি খেজুর, উৎপাদনে রেকর্ড
বিশ্বে ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাচ্ছে ফিলিস্তিনি খেজুর, উৎপাদনে রেকর্ড

চলতি বছর রেকর্ড পরিমাণ খেজুর উৎপাদন করেছে ফিলিস্তিন। ২০২৫ মৌসুমে দেশটিতে প্রায় ২৫ হাজার ৩০০ টন খেজুর উৎপাদিত হয়েছে, যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন