গত দুই সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে গাজায় ৪ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। ত্মহত্যাকারীদের মধ্যে দুজন ছিলেন কনস্ক্রিপ্ট। অর্থাৎ বাধ্যতামূলক সামরিক সেবায় নিযুক্ত ব্যক্তি। আত্মহত্যার সময় তারা সক্রিয় দায়িত্বে নিয়োজিত ছিলেন। খবর মিডল ইস্ট আইঅন্য দুজন ছিলেন রিজার্ভ সেনা। এসব সেনাদের প্রয়োজন বা সংকটের সময় দায়িত্ব পালনের জন্য ডাকা হয়। এই দুই সেনা গাজায় কয়েক সপ্তাহ যুদ্ধ করে সদ্য অবসরে গিয়েছিলেন।গত মঙ্গলবার টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, আরেক সেনাসদস্যও আত্মহত্যার চেষ্টা করেছিলেন; কিন্তু সফল হননি। তবে গুরুতর আহত হয়েছেন।গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে শিশু অন্তত ১৭ হাজার। প্রায় দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪৩ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। এদের মধ্যে চলতি বছরই আত্মহত্যা করেছেন ১৪ জন। এছাড়া ২০২৪ সালে আত্মহত্যা করেছিলেন ২১ জন, যা ২০১১ সালের পর সর্বোচ্চ।ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ সেনা আত্মহত্যার এই সংখ্যা ‘অসহনীয়’ বলে মন্তব্য করেছেন।মানসিক স্বাস্থ্যবিষয়ক সংস্থাগুলো মনে করে, ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কিন্তু তা প্রকাশ করা হচ্ছে না। কারণ, সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, নিয়মিত দায়িত্বে ছিলেন না, এমন সেনাদের আত্মহত্যার ঘটনা পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয় না।সেনাবাহিনীর কয়েকটি সূত্র হারেৎজকে জানিয়েছে, অধিকাংশ আত্মহত্যার ঘটনা তীব্র লড়াইয়ের অভিজ্ঞতার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।সাম্প্রতিক আত্মহত্যাগুলো এমন এক সময়ে ঘটল, যখন হামাস গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি সেনাদের ওপর হামলা জোরদার করেছে। গত দুই সপ্তাহেরও কম সময়ে ফিলিস্তিনিদের হামলায় অন্তত ১২ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৮৯৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর মধ্যে গত ১৮ মার্চ ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের পর নিহত হয়েছেন ৪৫ জন।ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা যুদ্ধে অন্তত আরও ১৯ হাজার সেনা আহত হয়েছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পটিয়ায় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার
পটিয়ায় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের পটিয়ায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া Read more

হাদিকে দেখতে হাসপাতালে যাচ্ছেন রিজভী-মির্জা আব্বাস
হাদিকে দেখতে হাসপাতালে যাচ্ছেন রিজভী-মির্জা আব্বাস

আগামী জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) Read more

আগামীকাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নির্দেশনা
আগামীকাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নির্দেশনা

দেশের জনপ্রিয় পর্যটন স্পট ও একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন আগামীকাল শনিবার (১ নভেম্বর) থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। দ্বীপটির Read more

ভোলায় খতিব হত্যার প্রতিবাদে বিক্ষোভ, জানাজা থেকে তিন দফা ঘোষণা
ভোলায় খতিব হত্যার প্রতিবাদে বিক্ষোভ, জানাজা থেকে তিন দফা ঘোষণা

ভোলায় দারুল হাদীস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানীকে (৪৫) নিজ বাসায় নৃশংস Read more

৩০ শতাংশ বেতন কমিয়ে স্বপ্নের ক্লাবে যাচ্ছেন রাশফোর্ড
৩০ শতাংশ বেতন কমিয়ে স্বপ্নের ক্লাবে যাচ্ছেন রাশফোর্ড

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দল বদলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মার্কোস রাশফোর্ড। ২০২৪-২৫ মৌসুমের শেষ থেকেই গুঞ্জন উঠেছিল Read more

শিক্ষার্থীদের ‘ডাবল এবসেন্ট’ দেওয়ার হুমকি, ড্যাফোডিলের শিক্ষক বরখাস্ত
শিক্ষার্থীদের ‘ডাবল এবসেন্ট’ দেওয়ার হুমকি, ড্যাফোডিলের শিক্ষক বরখাস্ত

‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাস বর্জন করলে শিক্ষার্থীদের ডাবল অ্যাবসেন্ট দেওয়ার হুমকি দেওয়া সেই শিক্ষককে বরখাস্ত করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন