মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে হরমুজ প্রণালি একপ্রকার অবরুদ্ধ করে রেখেছে ইরান। তেলবাহী ট্যাংকারগুলো এ প্রণালি দিয়ে পার করাতে মিত্রদের সহায়তা চাইলেওে এখন পর্যন্ত কোনো দেশ যুদ্ধজাহাজ পাঠাতে রাজি হয়নি। এমনকি মার্কিন মিত্র দেশ জাপান ও অস্ট্রেলিয়া ঘোষণা দিয়ে জানিয়েছে, তারা হরমুজ প্রণালি যুদ্ধজাহাজ পাঠাবে না।রবিবার (১৫ মার্চ) ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ডনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি খোলা রাখতে যেসব দেশ এর সুবিধা ভোগ করে তাদের সহায়তা করা উচিত। তিনি যুক্তি দিয়ে বলেন, ইউরোপ ও চীন উপসাগরীয় অঞ্চল থেকে আসা তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।তবে ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি অস্ট্রেলিয়া ও জাপান। সোমবার জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল ট্যাংকার পাহারা দেয়ার জন্য নৌযান পাঠানোর কোনো পরিকল্পনা টোকিওর নেই।সংসদে দেয়া ভাষণে জাপানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এখনও যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। জাপান স্বাধীনভাবে কী করতে পারে এবং আইনি কাঠামোর মধ্যে কী করা যেতে পারে তা আমরা পর্যবেক্ষণ করে দেখছি।’ট্রাম্প মার্কিন মিত্রদের কাছে গুরুত্বপূর্ণ জলপথটি পাহারায় সহায়তার আহ্বানের পর জাপানের প্রধানমন্ত্রী এই মন্তব্য করলেন। সানায়ে তাকাইচি চলতি সপ্তাহের শেষের দিকে ট্রাম্পের সাথে আলোচনার জন্য ওয়াশিংটন ডিসিতে যাওয়ার কথা রয়েছে।এদিকে অস্ট্রেলিয়া বলেছে, তারা হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না। সোমবার দেশটির পরিবহনমন্ত্রী ক্যাথেরিন কিং এবিসি রেডিওর সাথে এক সাক্ষাৎকারে বলেন, অস্ট্রেলিয়া হরমুজ প্রণালিতে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না। হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে ট্রাম্পের সহায়তার আহ্বানের পর অস্ট্রেলিয়া নিজেদের অবস্থান জানালো।অস্ট্রেলিয়ার পরিবহনমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে অনুরোধ আসলে আমরা কী ধরনের অবদান রাখছি সে বিষয়ে আমরা খুবই স্পষ্ট। এখন পর্যন্ত সেই অবদানের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রতিরক্ষা সহায়তার জন্য বিমান সরবরাহ করা হয়েছে—বিশেষ করে ওই এলাকায় অবস্থানরত বিপুলসংখ্যক অস্ট্রেলীয় নাগরিকের বিষয়টি বিবেচনায় রেখে।’তিনি আরও বলেন, তবে আমরা হরমুজ প্রণালিতে কোনো জাহাজ পাঠাব না। আমরা জানি এটি কতটা গুরুত্বপূর্ণ। এ ধরনের কোনো অনুরোধ আমাদের কাছে আসেনি এবং এতে আমরা কোনো অবদানও রাখছি না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভুল্লী নদীর সেতু প্রকল্পে বেইলী ব্রিজের দাবিতে মানববন্ধন
ভুল্লী নদীর সেতু প্রকল্পে বেইলী ব্রিজের দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভুল্লী নদীর ওপর চলমান সেতু নির্মাণ প্রকল্পে অস্থায়ী বেইলী ব্রিজ না থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতিতে দ্রুত Read more

আগামীকাল ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি, সরাসরি দেখার সুযোগ পাবেন যারা
আগামীকাল ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি, সরাসরি দেখার সুযোগ পাবেন যারা

ফিফা বিশ্বকাপের মূল ট্রফি আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় পৌঁছাবে। তবে এই ঐতিহাসিক ট্রফি সবাই সরাসরি দেখার সুযোগ পাবেন না। Read more

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি
মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি

মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি। মেরিদা-কামপেচে মহাসড়কে ট্রেইলার, ট্যাক্সি ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা Read more

ভোলায় নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার
ভোলায় নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের পরিত্যক্ত একটি খাল থেকে মিনহাজ (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে Read more

‘আমলাতান্ত্রিক জটিলতা দূর করে অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে’
‘আমলাতান্ত্রিক জটিলতা দূর করে অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে’

রাজনীতির পাশাপাশি দেশের অর্থনীতিকেও গণতান্ত্রিক করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।আজ বুধবার (১৪ জানুয়ারি) ইন্টারন্যাশনাল Read more

নুরের জন্য যে আসন ছেড়ে দিল বিএনপি
নুরের জন্য যে আসন ছেড়ে দিল বিএনপি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ৪টি আসন ছাড় দেওয়ার একদিন পর শরিকদের মধ্যে আরও ৮টি আসন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন