ইরান যুদ্ধ নিয়ে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে এক বাংলাদেশিসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে আমিরাতের পুলিশ। গতকাল  দেশটির  রাজধানী আবুধাবি-সহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান এবং নেপালের নাগরিকরা আছেন। রোববার আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসের দপ্তর থেকে প্রদান করা এক বিবৃতিতে এ ব্যাপরে বলা হয়েছে, “গ্রেপ্তারদের বিরুদ্ধে (ইরান যুদ্ধ নিয়ে) ভুয়া তথ্য ও কৃত্রিম ভিডিও কন্টেন্ট ছড়ানোর অভিযোগ রয়েছে। গত কয়েক দিন ধরে ডিজিটাল প্ল্যাটফমরগুলোতে কড়া নজরদারির পর তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা উস্কে দেওয়া এবং সাধারণ স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে এ কাজ করছিলেন তারা।”এক বিবৃতিতে, সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি-জেনারেল ড. হামাদ সাইফ আল শামস বলেছেন যে জনসাধারণের বিশৃঙ্খলা উস্কে দেওয়ার এবং সাধারণ স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে তৈরি করা কৃত্রিম তথ্য এবং কৃত্রিম বিষয়বস্তুর বিস্তার রোধে ডিজিটাল প্ল্যাটফর্মগুলির কঠোর পর্যবেক্ষণ অনুসরণ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।আমিরাতে গুজব ও ভুয়াতথ্য ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। দেশটির আইন ও দণ্ডবিধিতে কারো বিরুদ্ধে এই অপরাধ প্রমাণিত হলে ওই ব্যক্তির কমপক্ষে ১ বছর কারাবাস এবং ১ লাখ জরিমানার বিধান আছে।গ্রেপ্তারদের ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে— উল্লেখ করে আমিরাতের সরকারি সংবাদমাধ্যম ওয়াম নিউজকে অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামস বলেন, “গ্রেপ্তাররা তাদের সামাজিক যোগাযেগামাধ্যমের অ্যাকাউন্ট এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফরমে এআই দিয়ে তৈরি কৃত্রিম ভূয়া ভিডিও আপলোড করতেন। আমিরাতের সরকার মনে করে— এ ধরনের কর্মকাণ্ড শুধু স্থিতিশীলতা নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি।”পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীলঙ্কার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
শ্রীলঙ্কার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচের মধ্য দিয়ে নতুন এক যাত্রা শুরু হবে বাংলাদেশ ক্রিকেটে। Read more

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ
দুধ দিয়ে গোসল করা কি জায়েজ

কেউ কোনো দল ত্যাগ করলে, বা নিজেকে পরিবর্তন করে বিশেষভাবে পবিত্রতা লাভের উদ্দেশ্যে দুধ দিয়ে গোসল করতে দেখা যায় অনেককে। Read more

শরীরে অক্সিজেন সরবরাহ ঠিক রাখে কচু
শরীরে অক্সিজেন সরবরাহ ঠিক রাখে কচু

বাংলাদেশের মানুষের কাছে কচু খুবই পরিচিত একটি সবজি। দামে বেশ সস্তা এবং সহজলভ্য হওয়ায় এটি জনপ্রিয় সবজি। এর পাতা শাক Read more

জীবনের নিরাপত্তা চান জাকির খান, থানায় জিডি
জীবনের নিরাপত্তা চান জাকির খান, থানায় জিডি

এবার জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তার কথা জানালেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান৷ কোনো কুচক্রী মহলের দ্বারা ক্ষতির স্বীকার Read more

পারভেজ হত্যার বিচারের দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
পারভেজ হত্যার বিচারের দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) Read more

টাঙ্গাইলে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ
টাঙ্গাইলে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

টাঙ্গাইলের নাগরপুরের মাহমুদনগর ইউনিয়ন উপসহকারী (ভূমি) কর্মকর্তা মো. ফরহাদ আলীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রতিবাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন