কেনিয়ায় ভারী বৃষ্টি এবং বন্যায় এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় আরও ৪জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা কমপক্ষে ৬৬ জনে দাঁড়িয়েছে। রাজধানী নাইরোবিতেও ভারী বৃষ্টিপাত হয়েছে। যদিও নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। কেনিয়ার রেড ক্রস জানিয়েছে, নাইরোবিতে পানি বৃদ্ধির কারণে স্থানীয়ভাবে মাতাতু নামে পরিচিত একটি মিনিবাস ট্যাক্সি আটকে যাওয়ার পর ১১ জনকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বন্যায় প্লাবিত একটি বাড়ি থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে ভারী বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে নদীগুলোর তীর ভেঙে ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।বন্যায় নাইরোবিতে সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার নতুন করে বৃষ্টিপাতের পর কিছু স্কুলও প্লাবিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার সতর্ক করে দিয়েছে যে, দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যা বন্যার ঝুঁকি বাড়িয়েছে। কর্তৃপক্ষ নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে এবং দুই হাজারের বেশি মানুষকে আশ্রয়ের জন্য নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে।সূত্র: বিবিসিএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন: হাসনাত
আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘অগ্রিম ঘোষণা দিয়ে রাখলাম, যদি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে কোনো শক্তি Read more

ভুল ভাইরাল আর সেনসেশনাল শিরোনামের নেশা মহামারীতে!
ভুল ভাইরাল আর সেনসেশনাল শিরোনামের নেশা মহামারীতে!

চটুল, টক্সিক আর গীবত নির্ভর বিষয়ের প্রতি মানুষের আকর্ষণের তোড়ে সত্যিকারের জনগুরুত্বপূর্ণ ইস্যু চাপা পড়ে যাচ্ছে। ফলে কষ্টে থাকছে দেশের Read more

কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু
কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

কক্সবাজার সদরের লিংকরোড স্টেশন এলাকায় ভবন থেকে পড়ে শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী (৪৮) নামে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ Read more

মার্কিন শুল্কারোপ রফতানিতে বড় প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা
মার্কিন শুল্কারোপ রফতানিতে বড় প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা

ট্রাম্প প্রশাসনের শুল্কারোপ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ রবিবার (৬ এপ্রিল) সচিবালয়ে ঈদ-পরবর্তী প্রথম Read more

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকানে তালা দিলেন কৃষকদল নেতা
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকানে তালা দিলেন কৃষকদল নেতা

ভোলার চরফ্যাশনে ব্যবসায়ীর দোকান ঘর জবরদখল করে তিন দফায় ১ লাখ ৭৫ হাজার টাকা চাঁদা হাতিয়ে নিয়ে ফের ১ লাখ Read more

তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩নং ইকরচালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আতিউর রহমান লিংকন (৪৮) কে গ্রেপ্তার করেছে। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন