নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বালুওয়াতারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দেন। মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন, কাঠমান্ডুতে ১৭ জন এবং ইটাহারিতে ২ জনসহ মোট ১৯ জন নিহত ও চার শতাধিক আহত হওয়ার ঘটনার পর নৈতিক দায় নিয়ে এ দায়িত্ব ছাড়েন তিনি। দিনের শুরুতেই নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা ও বিশ্ব প্রকাশ শর্মা দলীয় কার্যালয়ে বৈঠকে রমেশ লেখকের পদত্যাগ দাবি করেন। কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও, লেখক বৈঠকেই জানান যে তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপরই তিনি মন্ত্রিসভার বৈঠকে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। ২০২৪ সালের ১৫ জুলাই রমেশ লেখক স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। উল্লেখ্য, তরুণ নেতৃত্বে শুরু হওয়া জেন জেড আন্দোলন সোমবার নেপালের বিভিন্ন শহরে ব্যাপক আকার ধারণ করে। রাজধানী কাঠমান্ডুসহ একাধিক নগরে বিক্ষোভ ছড়িয়ে পড়লে পুলিশ গুলি চালায়। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এবং সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়তে থাকে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালি পেটে লবঙ্গ খেলেই মিলবে নানান রোগের সমাধান
খালি পেটে লবঙ্গ খেলেই মিলবে নানান রোগের সমাধান

লবঙ্গ আমাদের রান্নাঘরের পরিচিত একটি মশলা। এটা খাবারে স্বাদ ও ঝাঁজ এনে দেয়। তবে রান্নার বাইরেও লবঙ্গের রয়েছে অসাধারণ ভেষজ Read more

সাম্প্রতিক দুটি ঘটনা পরিবহন ব্যবস্থার অবহেলা ও দুর্বল তদারকির প্রতিফলন
সাম্প্রতিক দুটি ঘটনা পরিবহন ব্যবস্থার অবহেলা ও দুর্বল তদারকির প্রতিফলন

রাজধানীর সদরঘাটে লঞ্চের সংঘর্ষে এক তরুণের মৃত্যু এবং বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বহু মানুষ আহত হওয়ার Read more

টাঙ্গাইলে বিএনপির ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
টাঙ্গাইলে বিএনপির ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতিসহ দলটির স্থানীয় ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। 'দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী Read more

কর্তোয়ার নৈপুণ্যে ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের জয়
কর্তোয়ার নৈপুণ্যে ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের জয়

গোলরক্ষক থিবো কর্তোয়ার নৈপুণ্যে ফিফা ক্লাব বিশ্বকাপের চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মেক্সিকান ক্লাব Read more

আওয়ামী লীগ মাঠে নামলে দাঁতভাঙা জবাব দেয়া হবে: সরোয়ার
আওয়ামী লীগ মাঠে নামলে দাঁতভাঙা জবাব দেয়া হবে: সরোয়ার

নিষিদ্ধ আওয়ামী লীগ মাঠে নামলে দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট Read more

জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি
জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন