অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আক্রমনকারী শিক্ষার্থী ইশতিয়াক হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।আজ শুক্রবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে তার সঙ্গে ও তার পরিবারের সঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে বিষয়টি জানানো হয়।আন্দোলন শেষে ওই শিক্ষার্থীকে নিজ বাসায় আসার জন্য দাওয়াত দিয়েছেন তথ্য উপদেষ্টা। এর আগে আজ দুপুরে তিনি হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের জিম্মায় হস্তান্তরের অনুরোধ জানিয়েছিলেন।এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ওই শিক্ষার্থীকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গোয়েন্দা কর্মকর্তারা জানান, আটক ব্যক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।প্রসঙ্গত, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই জবির সমস্যার সমাধান নিয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। জবির শিক্ষার্থীদের আবাসন সঙ্কট দ্রুতই সমাধান হোক।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানে বিজিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
বান্দরবানে বিজিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়  সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে Read more

ছাত্রদলের নতুন কর্মসূচি
ছাত্রদলের নতুন কর্মসূচি

'গোপন তৎপরতায় অভ্যস্ত' একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে দেশে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে Read more

ধর্ম-বর্ণ ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার
ধর্ম-বর্ণ ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি, তার সফল বাস্তবায়নে ধর্ম-বর্ণ Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ডাকাতির ঘটনায় মামলা নিল পুলিশ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ডাকাতির ঘটনায় মামলা নিল পুলিশ

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক পুলিশ সদস্যের গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনায় দস্যুতা আইনে মামলা হয়েছে। রোববার (০১ জুন) রাতে আলফাডাঙ্গা থানায় মামলাটি লিপিবদ্ধ Read more

বিচ্ছেদের এক দশক পর বিয়ে ও বাবা হওয়ার খবর জানালেন জেমস
বিচ্ছেদের এক দশক পর বিয়ে ও বাবা হওয়ার খবর জানালেন জেমস

ব্যান্ড মিউজিকের জনপ্রিয় রকস্টার গায়ক মাহফুজ আনাম জেমস। এক দশক পর বাবা হওয়ার সুখবর দিলেন তার ভক্ত ও অনুরাগীদের। সেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন