পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ট্রাকচাপায় আরিফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুলাসার ইউপির অনন্তপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম ওই ইউপির বৌলতলী গ্রামের গেন্দু শরীফের ছেলে।জানা যায়, রাতে ট্রাক কুয়াকাটায় যাওয়ার বিকল্প সড়ক দিয়ে আলীপুর বন্দরে যাচ্ছিল। এ সময় অনন্তপাড়া গ্রাম দিয়ে নিজের ট্রাক্টর রেখে মোটরসাইকেল চালিয়ে বিপরীত দিক থেকে বাড়িতে ফিরছিলেন আরিফুল ইসলাম। পথিমধ্যে উপজেলার ধুলাসার ইউপির অনন্তপাড়া সড়কে পৌঁছালে ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাবলাতলা বাজার পর্যন্ত নিলে সেখানেই তার মৃত্যু হয়। ট্রাকচাপায় মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়।মহিপুর থানার ওসি মহব্বত খাঁন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ট্রাকচালক এবং তার সহযোগী পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গুড়ায় গ্রামীণ কৃষকের উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 
ভাঙ্গুড়ায় গ্রামীণ কৃষকের উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ কৃষকের উন্নয়ন শীর্ষক সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকালে ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের আয়োজনে উপজেলা মডেল Read more

২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ মানুষের মৃত্যু হতে পারে
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ মানুষের মৃত্যু হতে পারে

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের তহবিলে ব্যাপক কাটছাঁট এবং সংস্থাটি ভেঙে দেওয়ার সম্ভাব্য সিদ্ধান্তের ফলে ২০৩০ সালের মধ্যে ১ কোটি Read more

ইরান কি হরমুজ প্রণালি বন্ধ করতে পারবে, করলে বিশ্বে এর প্রভাব কেমন হবে?
ইরান কি হরমুজ প্রণালি বন্ধ করতে পারবে, করলে বিশ্বে এর প্রভাব কেমন হবে?

ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বিশ্বব্যাপী তেল সরবরাহের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে প্রভাব পড়তে পারে এবং এর Read more

মাদারীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
মাদারীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (১৭ মে) সকালে পাঁচ্চর গোলচত্বরের কাছাকাছি রেললাইনে Read more

যারা নির্বাচন বিলম্ব করতে চায়, তারা গণতন্ত্রের বিপক্ষে: সালাউদ্দিন
যারা নির্বাচন বিলম্ব করতে চায়, তারা গণতন্ত্রের বিপক্ষে: সালাউদ্দিন

যারা নির্বাচন বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন