টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় মো. রাব্বি (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার দুই বন্ধু৷মঙ্গলবার (৬ মে ) বেলা ১১ টার দিকে টাঙ্গাইল শালগ্রামপুর  আঞ্চলিক সড়কের উপজেলার বল্লা ইউনিয়নের কাজিবাড়ী গোরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. রাব্বি কালিহাতী উপজেলার রামপুর এলাকার সরোয়ার হোসেনের ছেলে। তিনি দেশের বাহিরে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন বলে জানা গেছে।আহতরা হলেন মোটরসাইকেল আরোহী একই এলাকার মন্টু মিয়ার ছেলে ইফাত (২০) এবং ইমান আলীর ছেলে জাহিদ (১৫)। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা ১১ টার দিকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে কাজিবাড়ী থেকে রামপুর যাওয়ার পথে মোটরসাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন সময় রাব্বি মারা যায়। অপর দুই বন্ধুর অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।কালিহাতী থানার অফিসার ইনচার্জ  (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। অপর দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নায়ক থেকে নেতা: তামিল রাজনীতিতে বিজয়ের উত্থান যেভাবে
নায়ক থেকে নেতা: তামিল রাজনীতিতে বিজয়ের উত্থান যেভাবে

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নাম লিখিয়েছেন। নতুন দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে) গঠনের ঘোষণা দিয়ে তিনি Read more

কিশোর গ্যাং এর দৌরাত্ম্য! স্কুলছাত্র নির্যাতনের ভিডিও ভাইরাল!
কিশোর গ্যাং এর দৌরাত্ম্য!  স্কুলছাত্র নির্যাতনের ভিডিও ভাইরাল!

বগুড়ার শেরপুরে ভীমজানি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপর চারজন শিক্ষার্থী মিলে মারধরের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে Read more

আনোয়ারায় ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ
আনোয়ারায় ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ছাত্রশিবিরের দুই শীর্ষ নেতার উপর হামলার অভিযোগ উঠেছে।বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে Read more

সুজনের দেবীগঞ্জ উপজেলা কমিটিতে সভাপতি রাজু সম্পাদক ওয়াসিম
সুজনের দেবীগঞ্জ উপজেলা কমিটিতে সভাপতি রাজু সম্পাদক ওয়াসিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।বুধবার (২৪ ডিসেম্বর) দেবীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে Read more

পেছালো খালেদা জিয়ার দেশে ফেরা
পেছালো খালেদা জিয়ার দেশে ফেরা

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ একদিন পিছিয়ে গেছে। আগামী ৫ মে’র পরিবর্তে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন