ভোলায় সিজারের পর ভুল চিকিৎসায় লামিয়া বেগম (১৯) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর নিহতের স্বজনরা ক্লিনিকটি ঘিরে বিক্ষোভ ও ভাংচুর করেন।সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।লামিয়া ভোলা পৌর ১ নম্বর ওয়ার্ডের আবহাওয়া অফিস রোড এলাকার বাসিন্দা শরিফ মিয়ার স্ত্রী। স্বজনরা জানায়, গেল বুধবার বিকেলে সন্তান প্রসবের জন্য স্বজনরা লামিয়াকে ভোলা শহরের বন্ধন হেলথ্ কেয়ার এন্ড ডায়াবেটিস সেন্টারে ভর্তি করেন। পরে বৃহস্পতিবার সকালে অস্ত্রপাপাচারের মাধ্যমে লামিয়ার ছেলে সন্তান প্রসব হয়। সিজার পরবর্তী সময়ে লামিয়ার শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হলে চিকিৎসকরা রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর তার শরীরে এক ব্যাগ ‘বি পজেটিভ’ (B+) রক্ত দেওয়া হয়। রক্ত দেওয়ার পরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন লামিয়া। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।স্বজনদের অভিযোগ, লামিয়ার রক্তের গ্রুপ ছিলো ‘ও পজেটিভ’ (O+)। ক্লিনিকের লোকজন তার রক্তের গ্রুপ ক্রস ম্যাচিং না করে ‘বি পজিটিভ’ (B+) রক্ত শরীরে পুষ করে। যার কারণে লামিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন। লাবিয়ার দেবর রাজিব হাসান অভিযোগ করে বলেন, ক্লিনিক কতৃপক্ষ রক্ত ক্রস ম্যাচিং করার জন্য ১ হাজার দুইশত টাকা নিলেও ক্রস ম্যাচিং না করে ‘ বি পজিটিভ’ (B+) রক্ত লামিয়ার শরীরে পুষ করে। ভুল রক্ত দেওয়ার কারণেই তার ভাবির মৃত্যু হয়েছে। এসময় তিনি ক্লিনিকটি বন্ধ করাসহ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।এদিকে, লামিয়ার মৃত্যুর খবরে স্বজনরা বন্ধন হেলথ কেয়ার এন্ড ডায়াবেটিস সেন্টারের সামনে বিক্ষোভ ও ভাংচুর করেন। বিক্ষোভকারীরা দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।এ বিষয়ে ‘বন্ধন হেলথ্ কেয়ার এন্ড ডায়াবেটিস সেন্টার’ কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ক্লিনিকটির মালিক পক্ষের মোবাইল নম্বরে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ভোলার পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্প ও নেতানিয়াহুকে অভিনন্দন জানালেন মোদি
ট্রাম্প ও নেতানিয়াহুকে অভিনন্দন জানালেন মোদি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বৃহস্পতিবার Read more

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ৫৮ ইসরায়েলি সেনার আত্মহত্যা
গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ৫৮ ইসরায়েলি সেনার আত্মহত্যা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর সামরিক অভিযান ‍শুরুর পর থেকে এ পর্যন্ত ১ বছর ১০ মাসে ৫৮ জন Read more

ওষুধ চুরিসহ নানা অনিয়মে জড়িত স্বেচ্ছাসেবীরা
ওষুধ চুরিসহ নানা অনিয়মে জড়িত স্বেচ্ছাসেবীরা

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবীরা ওষুধ চুরিসহ নানা অনিয়মে জড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাদের কারণে সরকারি এই হাসপাতালে একের Read more

ঢাকার সাথে থাকতে কিশোরগঞ্জবাসীর স্মারকলিপি প্রদান
ঢাকার সাথে থাকতে কিশোরগঞ্জবাসীর স্মারকলিপি প্রদান

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রস্তাবিত বিভাগীয় প্রশাসনিক মানচিত্রে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে প্রতিস্থাপন করে ময়মনসিংহ বিভাগের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে Read more

ফুলবাড়ীতে নববর্ষের প্রথম সকালেই তীব্র ঠান্ডায় স্থবির জনজীবন  
ফুলবাড়ীতে নববর্ষের প্রথম সকালেই তীব্র ঠান্ডায় স্থবির জনজীবন  

দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে কয়েকদিনে শীত ও ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। বৃহস্পতিবার (১লা জানুয়ারি) নববর্ষের প্রথম সকালেই ঘনকুয়াশা আর Read more

সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত ও মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন