কক্সবাজার সফর শেষে রাজধানী ঢাকা বা অন্য কোনো গন্তব্যের উদ্দেশ্যে হোটেল ত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এর ৫ শীর্ষ নেতা। বুধবার (৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ইনানীর একটি অভিজাত হোটেল থেকে সাদা রঙের একটি ভিআইপি গাড়িতে তারা বেরিয়ে যান বলে জানিয়েছে একটি নির্ভরযোগ্য সূত্র। তবে তারা কক্সবাজার থেকে সড়কপথে না আকাশপথে গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।এর আগে, মঙ্গলবার সকালে হঠাৎ করেই কক্সবাজারে এসে পৌঁছান এনসিপির শীর্ষ ৫ নেতা। তাদের আগমন ঘিরে কক্সবাজারের রাজনৈতিক ও সাংবাদিক মহলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে। নানা মহলে প্রশ্ন ওঠে- এ সফর কি নিছক অবকাশযাপন, নাকি এর পেছনে রয়েছে কোনো কূটনৈতিক বা রাজনৈতিক উদ্দেশ্য।একাধিক সূত্র বলছে, এনসিপি নেতাদের কক্সবাজার সফরকালীন সময়কালে বিদেশি কোনো কূটনীতিকের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক হয়েছে- এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে কক্সবাজার জেলা প্রশাসন, হোটেল কর্তৃপক্ষ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বিষয়টি উড়িয়ে দিয়েছেন।কক্সবাজার জেলা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, মঙ্গলবার সকাল ১১টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে কক্সবাজার আসেন এনসিপি নেতারা। পরে তাঁরা ইনানীর সি পার্ল বিচ রিসোর্ট (রয়েল টিউলিপ)-এর ৫০০১, ৫০০২ ও ৫০০৩ নম্বর কক্ষে অবস্থান নেন।ওই ৫ নেতা হলেন- হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, ডা. তাসমিন জারা, নাসীরুদ্দিন পাটোয়ারী ও খালেদ সাইফুল্লাহ। তাদের সফরসঙ্গীদের মধ্যে সার্জিস আলমের স্ত্রীও রয়েছেন বলে জানা গেছে।এই সফরে যুক্ত থাকা গাড়িচালক নুরুল আমিন বলেন, তার গাড়িতে করে এই ৫ নেতা ও তাঁদের ২ নারীসঙ্গী হোটেলে যান। গাড়িটি পূর্বনির্ধারিত ভাড়ায় নয়, বরং বিমানবন্দর থেকেই সরাসরি হোটেলে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। তিনি আরও জানান, তারা ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের মতো গেট দিয়ে বের হন।এদিকে হোটেল সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্যকে অবস্থান নিতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারাও বিষয়টি নিশ্চিত করেছেন।বুধবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিকেল ৩টা পর্যন্ত এনসিপি নেতাদের নামে কোনো ফ্লাইট বুকিং পাওয়া যায়নি। ফলে ধারণা করা হচ্ছে, তারা হয়তো সড়কপথে কক্সবাজার ত্যাগ করেছেন।এ বিষয়ে একটি আলাদা সূত্র জানায়, এনসিপির ওই প্রতিনিধিদল সড়কপথে মহেশখালীর মাতারবাড়ি এলাকাতেও যেতে পারেন বলে গোপন তথ্য রয়েছে।এদিকে মঙ্গলবার রাত থেকেই হোটেলটিতে গণমাধ্যমকর্মীদের প্রবেশ সীমিত করা হয়। বুধবার সকালে দেখা যায়, হোটেলের আশপাশে উখিয়া উপজেলা বিএনপি ও কক্সবাজার জেলা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী অবস্থান করছেন। তারা এনসিপি নেতাদের আগমন ও তাদের সঙ্গে সম্ভাব্য বিদেশি সংযোগকে ‘রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন’ হিসেবে উল্লেখ করেন।সামগ্রিকভাবে এনসিপি নেতাদের হঠাৎ কক্সবাজার সফর, গণমাধ্যম থেকে আড়াল, এবং গন্তব্য নিয়ে ধোঁয়াশা- সব মিলিয়ে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক বিশ্লেষক ও নেটিজেনরা প্রশ্ন তুলছেন- ৫ আগস্টের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিনে, যখন ঢাকায় এনসিপির ‘জুলাইপত্র’ প্রকাশ ও প্রধান উপদেষ্টার একাধিক বৈঠক হচ্ছিল, তখন শীর্ষ পাঁচ নেতা হঠাৎ কক্সবাজারে গোপনে এসে কী করতে চেয়েছেন।বহুজনের মতে, এটি নিছক অবকাশযাপন নয়; বরং এর পেছনে রয়েছে বিশেষ কোনো উদ্দেশ্য। যা দেশি-বিদেশি যোগাযোগের অংশ হতে পারে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামালপুরে দুই শিশুকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ
জামালপুরে দুই শিশুকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ

জামালপুর সদর উপজেলায় দুই শিশুকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে শামছুল (৫০) ও আশিক (১৮) নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। Read more

পতেঙ্গা সৈকতে গুলিবর্ষণ: শীর্ষ সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ গুলিবিদ্ধ 
পতেঙ্গা সৈকতে গুলিবর্ষণ: শীর্ষ সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ গুলিবিদ্ধ 

চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতের পশ্চিম প্রান্তে শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে আকস্মিক গোলাগুলির ঘটনায় রক্তাক্ত হয় সৈকতের পরিবেশ। Read more

টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর ২০২৫)

তৃতীয় টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। যুব ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ অ-১৯ দলও।ক্রিকেট২য় যুব ওয়ানডেবাংলাদেশ-আফগানিস্তানসরাসরি, সকাল ১০টা, টি স্পোর্টস৩য় টি-টোয়েন্টিবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজসরাসরি, Read more

চট্টগ্রামে ছদ্মবেশে পাহাড় কেটে উন্নয়ন: ‘স্বপ্নের’ ভবন, শেষপর্যন্ত উচ্ছেদ
চট্টগ্রামে ছদ্মবেশে পাহাড় কেটে উন্নয়ন: ‘স্বপ্নের’ ভবন, শেষপর্যন্ত উচ্ছেদ

চট্টগ্রামের পাহাড়ঘেরা নগরী আজ উন্নয়নের নামে ধ্বংসের দ্বারপ্রান্তে। নিয়ম, নীতি ও পরিবেশের তোয়াক্কা না করে গড়ে উঠছে একের পর এক Read more

বিদ্যুতের ছোবলে থমকে দাঁড়াল মিরাজের জীবন, সাহায্যে আবেদন
বিদ্যুতের ছোবলে থমকে দাঁড়াল মিরাজের জীবন, সাহায্যে আবেদন

ভোলার বোরহানউদ্দিনের বিয়ে বাড়ির গেইট সাজাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হন মিরাজ ইসলাম (২৫) নামের এক টগবগে যুবক। বিদ্যুৎ Read more

যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কেউ লঙ্ঘন করবেন না: ট্রাম্প
যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কেউ লঙ্ঘন করবেন না: ট্রাম্প

ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে ফের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের উদ্দেশে তিনি বলেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন