ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।শুক্রবার (১১ এপ্রিল) তুরস্কের আন্তালিয়াতে ‘গাজা যুদ্ধ বন্ধে’ বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে নিজেদের অবস্থান ব্যক্তকরেন সৌদির এই মন্ত্রী। তিনি বলেন, ফিলিস্তিনের গাজার মানুষকে বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্র থেকেও বঞ্চিত করা হচ্ছে, যা অমানবিক ।প্রায় দেড় মাস আগে গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে দখলদার ইসরায়েল। ওই সময় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ওইসরায়েলের মধ্যে জিম্মি বিনিময় শেষ হয়ে যায় এবং যুদ্ধবিরতি চুক্তিটিও নড়বড়ে হয়ে পড়ে।সৌদির পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে গাজায় নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশকে কোনোভাবেই মেলানো যাবেনা। গাজায় যেন কোনো বাধা ছাড়া খাদ্য ও অন্যান্য পণ্য প্রবেশ করে সেটি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান।উল্লেখ্য, দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন, গাজাবাসীকে তাদের নিজ ভূমি থেকে সরিয়ে অন্য দেশে নিয়ে যাবেন এবং গাজাকে একটি আধুনিক শহরে পরিণত করবেন। তাদের এই প্রস্তাবকেই প্রত্যাখ্যান করেছে সৌদি আরব সরকার ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘরের আড়া থেকে যুবকের লাশ উদ্ধার
ঘরের আড়া থেকে যুবকের লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় নিজ বসতঘরের আড়ায় ফাঁস লাগানো রুম্মান হোসেন (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।বুধবার (২০ আগস্ট) Read more

কোনাবাড়ীতে হত্যা মামলার পলাতক আসামি নাওফিল রাব্বি আটক
কোনাবাড়ীতে হত্যা মামলার পলাতক আসামি নাওফিল রাব্বি আটক

গাজীপুরের কোনাবাড়ীতে নাসির পালোয়ানকে হত্যা মামলার অন্যতম আসামি নাওফিল রাব্বিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত ০২:৫০ ঘটিকায় Read more

যশোরে ড্রাগন ক্ষেতে গাঁজার চাষ
যশোরে ড্রাগন ক্ষেতে গাঁজার চাষ

যশোরের চৌগাছায় ড্রাগন ক্ষেতে গাঁজা চাষের অভিযোগে রিয়াজ উদ্দিন (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) বিকেলে চৌগাছা থানা Read more

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় নির্বাচন ভবন
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় নির্বাচন ভবন

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে Read more

সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত
সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মালবাহী ট্রেন ৩টি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিতে থাকা একটি কন্টেইনার নিচে পড়ে যায় আর দুটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন