আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাছ খেতেন এবং পছন্দ করতেন। জন্মভূমি মক্কা মরুভূমি ও পাহাড়ঘেরা হলেও আরবের চারপাশে রয়েছে বিশাল সমুদ্র। সেখান থেকেই মাছ এসেছে আরবদের খাদ্যতালিকায়। সাহাবায়ে কেরামদের জীবনী আর হাদিসে মাছের প্রসঙ্গ স্পষ্টভাবে উঠে এসেছে। এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ঘটনা হলো ‘আম্বার মাছ’-এর কাহিনি, যে মাছের বরকতে একসময় ক্ষুধার্ত তিনশত সাহাবি পেট ভরেছিলেন এবং পরে সেই মাছ থেকে খেয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও।হাদিসের সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ বোখারিতে এসেছে, জাবির ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, ‘আমরা জাইশুল খাবাতের যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আবু উবাইদাকে (রা.) আমাদের সেনাপতি নিযুক্ত করা হয়। পথে আমরা ভীষণ ক্ষুধার্ত হয়ে পড়ি। তখন সমুদ্র আমাদের জন্য একটি মরা মাছ তীরে নিক্ষেপ করে দিল। এত বড় মাছ আমরা আর কখনো দেখিনি, একে আম্বার মাছ বলা হয়। এ মাছটি থেকে আমরা অর্ধ মাস আহার করলাম। একবার আবু উবাইদা (রা.) মাছটির হাড়গুলোর একটি হাড় তুলে ধরলেন আর সওয়ারির পিঠে চড়ে একজন হাড়টির নিচ দিয়ে অতিক্রম করল।’ইবনে জুরায়েজ বলেন, আবু জুবায়ের (রহ.) আমাকে জানিয়েছেন, তিনি জাবির (রা.) থেকে শুনেছেন যে, ওই সময় আবু উবাইদা (রা.) বলেছেন, তোমরা মাছটি আহার করো। এরপর আমরা মদিনায় ফিরে এলে নবীজিকে (সা.) বিষয়টি অবগত করি। তিনি বলেন, খাও। এটি তোমাদের জন্য রিজিক, আল্লাহ তায়ালা পাঠিয়ে দিয়েছেন। আর তোমাদের কাছে কিছু অবশিষ্ট থাকলে আমাদেরও খাওয়াও। মাছটির কিছু অংশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে দেওয়া হয়। তিনি তা খেলেন।’হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের জন্য দুটি মৃত জীব হালাল করা হয়েছে, মাছ ও টিড্ডি।’সাগরের যে মাছ খেয়েছেন নবীজি (সা.)হাদিসে নবীজি (সা.) যে মাছটি খেয়েছেন, তাকে আম্বার মাছ বলা হয়েছে। এর দুটি কারণ হতে পারে। এক, তা থেকে আম্বার গন্ধদ্রব্য বের করা হয়। দুই, একধরনের মাছের নাম আম্বার। আরবিতে আম্বার বলা হয় বড় মাথাবিশিষ্ট দাঁতওয়ালা একপ্রকার দীর্ঘকায় তিমি মাছকে।সাহাবায়ে কেরামের বর্ণনার এ মাছটি ছিল আল্লাহর রহমত। যুদ্ধরত তিনশত সাহাবির খাবার সংকট দেখা দিলেই আল্লাহ এ মাছ তাদের দিয়েছিলেন। মাছটি এত বড় ছিল যে, একবার আবু উবাইদা (রা.) তেরোজনকে নিয়ে মাছের একটি চোখের কোটরে বসিয়ে দিয়েছিলেন। আর তার পাঁজরের একখানি হাড় নিয়ে দাঁড় করালেন। সবচেয়ে বড় উটটার উপর হাওদা চাপিয়ে তার নিচ দিয়ে পার করে দিলেন। এত বড় সমুদ্রের এ মাছ থেকে বরকত হিসেবে নবীজিও খেয়েছেন। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমুদ্রের পানি বিশুদ্ধ ও সমুদ্রের মৃত প্রাণী হালাল। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিগগিরই নিবন্ধন-প্রতীক ফিরে পাচ্ছে জামায়াত: শিশির মনির
শিগগিরই নিবন্ধন-প্রতীক ফিরে পাচ্ছে জামায়াত: শিশির মনির

নিবন্ধন নিয়ে হতাশ না হতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। শিগগিরই Read more

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) Read more

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

ভারতে উগ্রবাদী হিন্দু সম্প্রদায়ের হাতে মুসলমানদের ওপর নির্যাতন, হত্যাকাণ্ড, মসজিদ-মাদ্রাসা ও বাড়িঘরে হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ করেছে মুসল্লিরা।শুক্রবার (২৫ এপ্রিল) Read more

বিরামপুরের ১০ গ্রামে ঈদ উদযাপন
বিরামপুরের ১০ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিরামপুরে দুই ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। দুই জামাতে Read more

ভাঙ্গুড়ায় গ্রাম আদালত অচল হয়ে পড়ায় বাড়ছে নন-ফৌজদারি অপরাধ
ভাঙ্গুড়ায় গ্রাম আদালত অচল হয়ে পড়ায় বাড়ছে নন-ফৌজদারি অপরাধ

পাবনার ভাঙ্গুড়ায় স্থানীয় কাউন্সিল আদালতগুলো অচল হয়ে পড়ায় বাড়ছে নন-ফৌজদারি অপরাধ। ফলে আগে যে অভিযোগ এজলাসে বিচারের মাধ্যমে বিবাদমান পক্ষগুলোর Read more

ভোলায় পুকুরে বিষ দিয়ে ২ মণ মাছ নিধন
ভোলায় পুকুরে বিষ দিয়ে ২ মণ মাছ নিধন

মানুষের সাথে মানুষের অনেক রকমের সাথে শত্রুতা থাকে। তাই বলে মাছের সাথে? এ কেমন শত্রুতা? ভোলার দৌলতখানে সাইফুল্লাহ আবেদীন বাদল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন