মানুষের সাথে মানুষের অনেক রকমের সাথে শত্রুতা থাকে। তাই বলে মাছের সাথে? এ কেমন শত্রুতা? ভোলার দৌলতখানে সাইফুল্লাহ আবেদীন বাদল নামের এক মাছ চাষির পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দেড় লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ মে) দিবাগত রাতে ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মৎস্য খামারি সাইফুল্লাহ আবেদীন বাদল ওই ওয়ার্ডের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত মাছ চাষ করে আসছেন।তিনি জানান, দীর্ঘদিন যাবত তার নিজ পুকুরে সফলতার সাথে মাছ চাষ করে আসছেন। মাছের খামার নিজেই রক্ষনাবেক্ষন করেন। প্রতিদিনের মত মাছের খাবার দিতে সোমবার বিকেল ৪টায় খামারে যান তিনি। এরপর দেখতে পান পুকুরে বেশ কিছু মাছ মরে আছে। কিছু বুজে উঠার আগেই পুকুরের সব মাছ মরে শেষ হয়ে গেছে। এতে তার ২ মন কৈ ও মাগুর জাতের মাছে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি। তিনি আরো জানান, কে বা কাহারা রাতের আধারে আমার পুকরে বিষ ঢেলে দিয়েছে। তবে প্রতিবেশী কয়েকজনের সাথে তার দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে ঝামেলা চলছে। তিনি ধারনা করছেন পূর্ব শত্রুতার জেরে হয়তো তারাই পুকুরে বিষ দিয়ে এমন কান্ড ঘটিয়েছেন। দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনজ কুমার সাহা বলেন, ঠিক কি কারনে মাছ মারা গিয়েছে তা পানি পরিক্ষা করে বলতে হবে। তবে পানি পরিক্ষা করার মেশিন ভোলায় নেই। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় চিংড়ি ঘেরে আধিপত্যের জেরে সংঘর্ষ, নিহত ১
চকরিয়ায় চিংড়ি ঘেরে আধিপত্যের জেরে সংঘর্ষ, নিহত ১

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা চিংড়ি ঘেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা Read more

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে যে বার্তা দিলো সৌদি
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে যে বার্তা দিলো সৌদি

কঠোরভাবে বিক্ষোভ দমন করায় ইরানের ওপর যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমন আশঙ্কার মধ্যে সৌদি আরব ইরানকে জানিয়েছে, Read more

কার্যক্রম বন্ধ হওয়ায় পাঠকদের প্রতি প্রথম আলোর দুঃখ প্রকাশ
কার্যক্রম বন্ধ হওয়ায় পাঠকদের প্রতি প্রথম আলোর দুঃখ প্রকাশ

হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় আজ প্রকাশিত হয়নি 'প্রথম আলো' ও 'দ্য ডেইলি স্টার' পত্রিকা। শুক্রবার (১৯ ডিসেম্বর) এ Read more

তারেক রহমানকে সহমর্মিতা জানালেন পাকিস্তানের স্পিকার
তারেক রহমানকে সহমর্মিতা জানালেন পাকিস্তানের স্পিকার

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে Read more

কক্সবাজারে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ২
কক্সবাজারে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ২

কক্সবাজার সদরের খরুলিয়া কোনারপাড়া এলাকায় স্থানীয় যুবকদের তাৎক্ষণিক সাহসিকতায় গ্রেফতার হয়েছে দুই সন্ত্রাসী। রবিবার (২৫ মে) রাত সাড়ে ১০টার দিকে Read more

কর্ণফুলীতে শিলপাটার আঘাতে স্ত্রী নিহত, পলাতক স্বামী
কর্ণফুলীতে শিলপাটার আঘাতে স্ত্রী নিহত, পলাতক স্বামী

চট্টগ্রামের কর্ণফুলীতে পারিবারিক কলহের জেরে স্বামীর আঘাতে স্ত্রী কুনসুমা বেগম (৪০) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন