সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিরামপুরে দুই ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। দুই জামাতে পুরুষ মুসল্লির পাশাপাশি নারী মুসল্লিরাও নামাজ আদায় করেছেন। বিশৃঙ্খলা এড়াতে বিরামপুর থানার পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয় নিরাপত্তার ব্যবস্থা।শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জোতবানি ইউনিয়নের খয়েরবাড়ী-মির্জাপুরে এবং একই সময় আয়ড়া মোড় নুরুল হুদা মাদ্রাসা ঈদগাহ মাঠে জামাত দুটি অনুষ্ঠিত হয়। দুই জামাতে ১০ গ্রামের প্রায় ২শ মুসল্লি নামাজ আদায় করেন। খয়েরবাড়ী জামে মসজিদে মো. আবদুর রাজ্জাক এবং আয়ড়া মাদ্রাসা ঈদগাহ মাঠে মাওলানা মো. পারভেজ হোসেন জামাতের ইমামতি করেন।উপজেলার আয়ড়া মাদ্রাসা মাঠে, দূর-দূরান্তের গ্রামগুলো থেকে ভ্যানে, সাইকেলে বা মোটরসাইকেলে জমায়েত হয়। নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায় মাদ্রাসা মাঠে পারভেজ হোসেনের ইমামতিতে নামাজ শুরু হয়।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক সময়ের কন্ঠস্বর কে বলেন, বিরামপুর উপজেলায় জোতবানি এবং বিনাইল দুটি ইউনিয়নে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এখানে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুটি জামাতের ২শ জন মুসল্লি অংশগ্রহণ করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
কিশোরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

কিশোরগঞ্জে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা জয়নাল আবেদীন (৪৬) গ্রেফতার করেছে র‍্যাব।মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি Read more

নেত্রকোনায় ইউটিউব দেখে তরমুজ চাষে সফল ডিগ্রি পড়ুয়া তরুণ
নেত্রকোনায় ইউটিউব দেখে তরমুজ চাষে সফল ডিগ্রি পড়ুয়া তরুণ

বেকারত্বের অভিশাপ থেকে বেরিয়ে আসতে ইউটিউব থেকে আধুনিক কৃষির ভিডিও দেখে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সফল ডিগ্রি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত তরুণ Read more

‎রায়পুরে জেলেদের ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম, ক্ষুব্ধ জেলেরা
‎রায়পুরে জেলেদের ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম, ক্ষুব্ধ জেলেরা

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নম্বর উত্তর চরবংশি ইউনিয়নে জেলেদের ভিজিএফ াওচাল) বিতরণে  ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। শনিবার (৩১ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে Read more

ধোনির দুই রেকর্ড ছাড়িয়ে সেরার দৌড়ে পান্ত
ধোনির দুই রেকর্ড ছাড়িয়ে সেরার দৌড়ে পান্ত

সবশেষ আইপিএলে ব্যাট হাতে মোটাদাগে ব্যর্থ ছিলেন ঋষভ পন্ত। এই উইকেটকিপার ব্যাটার অবশ্য সেঞ্চুরি দিয়ে শেষটা রাঙিয়েছিলেন। এরপর সংস্করণ আর Read more

এপ্রিল নির্বাচন হওয়ার উপযুক্ত সময় নয়: মির্জা ফখরুল
এপ্রিল নির্বাচন হওয়ার উপযুক্ত সময় নয়: মির্জা ফখরুল

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে বিএনপির শীর্ষ নেতারা রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন