নিবন্ধন নিয়ে হতাশ না হতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। শিগগিরই দলটি নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সাংবাদিকদের এ কথা জানান অ্যাডভোকেট শিশির মনির। এ সময় জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির বিষয়টিও চলতি মাসেই ফয়সাল হবে বলে জানান তিনি।আসন্ন নির্বাচন নিয়ে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও ভোটের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। পিছিয়ে নেই জামায়াতও। এরই মধ্যে প্রায় ৩০০ আসনে প্রার্থীও চূড়ান্ত করেছে দলটি। অথচ নিবন্ধন এবং প্রতীকের বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি সর্বোচ্চ আদালতে।এরই মধ্যে গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের ৮ মাস কেটে গেছে। এর মধ্যে রাজনীতির মাঠেও বেশ সরব বাংলাদেশ জামায়াতে ইসলামী। অথচ, এখন পর্যন্ত নিবন্ধন না পাওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়ছে জামায়াত নেতাকর্মীদের মধ্যে। বিষয়টিকে স্বাভাবিক বলছেন দলের আইনজীবীরা।এ বিষয়ে অ্যাডভোকেট শিশির মনির জানান, যৌক্তিক কারণে বিলম্ব হলেও হতাশ হওয়ার কারণ নেই। শিগগিরই নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার মামলার চূড়ান্ত রায় হবে।তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের পর আইনি প্রক্রিয়ায় অন্যদলের শীর্ষ নেতারা মুক্ত হলেও একযুগের বেশি সময় ধরে কারাগারে এটিএম আজহার। সেটিও নিয়ে অসন্তোষ রয়েছে দলটির ভেতরে-বাইরে। তবে, মুক্তির আইনি প্রক্রিয়া শেষ। এখন শুধু শুনানির অপেক্ষা।তিনি আরও বলেন, আগামী রোববার (২০ এপ্রিল) থেকে দেশের সর্বোচ্চ আদালতে বিচার কাজ শুরু হবে। কিন্তু, ২৩ থেকে ৩০ তারিখ প্রধান বিচারপতি দেশের বাইরে থাকবেন। এরপর এই দুই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২১ জুলাই: নামাজের সময়সূচি
২১ জুলাই: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

যুক্তরাষ্ট্রে ভয়াবহ আগুনে পুড়ে প্রাণ গেল ৯ জনের
যুক্তরাষ্ট্রে ভয়াবহ আগুনে পুড়ে প্রাণ গেল ৯ জনের

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফ্যাল রিভার শহরের একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুলাই) রাতে Read more

কোরবানির গরু ঢাকায় নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় খামারির মৃত্যু
কোরবানির গরু ঢাকায় নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় খামারির মৃত্যু

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের নীচ পলাশী ফতেপুর গ্রামের গরুর খামারি মোহাম্মদ কোহিনুর শেখ (৫৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (৩১ Read more

চুয়াডাঙ্গায় ডাকাত সদস্য গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার
চুয়াডাঙ্গায় ডাকাত সদস্য গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনায় ডাকাতির প্রস্তুতিকালে ওয়াসিম মন্ডল নামে ডাকাতদলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ধারালো ছুরি, চাইনিজ Read more

একাত্তরের স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
একাত্তরের স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এটা তো সত্য কথা Read more

সিরাজদিখানে অটোরিকশা চোরচক্রের দুই সদস্য গ্রেফতার
সিরাজদিখানে অটোরিকশা চোরচক্রের দুই সদস্য গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অটোরিকশা চুরির ঘটনায় জড়িত একটি পেশাদার চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন