ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমানের দাখিলকৃত হলফনামা এবং প্রয়োজনীয় নথিপত্র পুঙ্খানুপুঙ্খ যাচাই করে কোনো ত্রুটি পাওয়া যায়নি। ফলে তার মনোনয়নপত্র গ্রহণ করতে কোনো আইনি বাধা নেই। গত ২৯ ডিসেম্বর জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছিল।২০০৮ সালের পর দীর্ঘ বিরতি দিয়ে নিবন্ধন ফিরে পাওয়ার পর এবারই প্রথম জামায়াতে ইসলামী নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। তফসিল অনুযায়ী গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। ৪ জানুয়ারির মধ্যে বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে। এরপর প্রার্থিতা নিয়ে আপত্তি থাকলে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাঘাটায় সিজুর মরদেহ উদ্ধারের ঘটনায় থানার ওসিসহ ১৫ জনের নামে মামলা
সাঘাটায় সিজুর মরদেহ উদ্ধারের ঘটনায় থানার ওসিসহ ১৫ জনের নামে মামলা

গাইবান্ধার সাঘাটায় কলেজ ছাত্র সিজু মিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় সাঘাটা থানার ওসিসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (২১ Read more

ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ১০ লাখ টাকার নতুন ট্রাস্ট ফান্ড গঠন
ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ১০ লাখ টাকার নতুন ট্রাস্ট ফান্ড গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ‘ড. এ এইচ এম করিম ও Read more

পোস্টাল ব্যালটের খামে রাজনৈতিক প্রচারে ইসির নিষেধাজ্ঞা
পোস্টাল ব্যালটের খামে রাজনৈতিক প্রচারে ইসির নিষেধাজ্ঞা

পোস্টাল ব্যালট ব্যবস্থাকে ঘিরে কোনো ধরনের রাজনৈতিক অপব্যবহার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ডাকযোগে পাঠানো ব্যালটের খামের ওপর Read more

এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা আরজু
এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা আরজু

ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য আরজু আহমাদ।শুক্রবার (৩ এপ্রিল) এনসিপির আহ্বায়ক নাহিদ Read more

কারাদণ্ড এড়াতে ৪ বছরে ৩ বার গর্ভধারণ করলেন নারী
কারাদণ্ড এড়াতে ৪ বছরে ৩ বার গর্ভধারণ করলেন নারী

চীনে প্রতারণার মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত চেন হং নামে এক নারী বারবার গর্ভধারণের মাধ্যমে কারাদণ্ড এড়িয়েছেন।চীনা আইনে গর্ভবতী বা সন্তানকে Read more

নবীনগরে যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত ডাকাত মাঞ্জু গ্রেফতার
নবীনগরে যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত ডাকাত মাঞ্জু গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার টিএনটি পাড়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে কুখ্যাত ডাকাত মাঞ্জু। রবিবার (০১ জুন) গভীর রাতে গোপন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন