মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি নির্দিষ্ট কোনো লক্ষ্যে হামলা কিনা, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। খবর সিএনএনেরসিএনএনের প্রতিবেদনে বলা হয়, ওহাইও অঙ্গরাজ্যের ওই বাসভবনে ঘটনার সময় তিনি এবং তার পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। তবে এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় পুলিশ।কর্তৃপক্ষের ধারণা, ভাইস প্রেসিডেন্টের বাসভবনের ভেতরে কেউ প্রবেশ করতে পারেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় ওহাইওতে ভ্যান্সের বাসভবনের জানালার কাঁচ ভাঙা। তবে ঠিক কীভাবে বা কী কারণে জানালাগুলো ভেঙেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।আইনপ্রয়োগকারী সংস্থার একজন কর্মকর্তা বলেন, এই ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ওই ব্যক্তির লক্ষ্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অথবা তার পরিবারের সদস্যরা ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।মূলত ঘটনাটি ঘটে ৫ জানুয়ারি। সিনসিনাটি পুলিশের ডিসপ্যাচারের বরাতে ফক্স নিউজ জানিয়েছে, রাত প্রায় ১২টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস পুলিশকে সহায়তার জন্য ডাকে। গোয়েন্দা সংস্থাটি ওই সময় একজন ব্যক্তিকে ‘দৌড়ে যেতে’ দেখতে পায়। পরে তারা সাহায্যের জন্য ছুটে আসে।তবে ঘটনার প্রকৃত কারণ এবং আটক ব্যক্তির উদ্দেশ্য সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই ব্যক্তির পরিচয়ও প্রকাশ করেনি পুলিশ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার
কালিয়াকৈরে পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে এক পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার পল্লী বিদ্যুৎ ডাক্তার বাড়ি এলাকার আতাউর Read more

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি ২৬ মে
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি ২৬ মে

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় আগামী ২৬ মে আপিল বিভাগে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। এ মামলায় সব আসামির খালাসের রায়ের Read more

ঊর্বশীর ‘লাবুবু’ পুতুলে সাজানো ব্যাগ চুরি
ঊর্বশীর ‘লাবুবু’ পুতুলে সাজানো ব্যাগ চুরি

বলিউডের বহু আলোচিত-সমালোচিত নায়িকা উর্বশী রাউতেলা। সম্প্রতি সাদা নেটের নুডলস স্ট্র্যাপযুক্ত পোশাকে নজর কাড়লেন বলিউডের এই গ্ল্যামারগার্ল। এমন সাজে তাঁকে Read more

মায়ামির সাথে চুক্তি নবায়ন করবেন মেসি
মায়ামির সাথে চুক্তি নবায়ন করবেন মেসি

লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে আরও দীর্ঘ সময় থাকার পরিকল্পনায় রয়েছেন। ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আর্জেন্টাইন ফুটবল তারকার Read more

পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা
পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা

অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত গ্লোবাল ফ্রড সামিটের দ্বিতীয় দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসন এক গুরুত্বপূর্ণ Read more

রাশিয়ায় সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা, হামলাকারী নিহত
রাশিয়ায় সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা, হামলাকারী নিহত

রাশিয়ায় একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টাকালে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস তাদের এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন