১৭ ঘণ্টাতেও উদ্ধার করা সম্ভব হয়নি রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া শিশু স্বাধীনকে। নলকূপের পাশে প্রায় ৩০ ফুট গর্ত খোঁড়ার কাজ শেষ। ২ বছরের শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর থেকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করছেন। জানা গেছে, বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপটিতে শিশুটি পড়ে যায়। শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রথম অবস্থায় একটি হলেও পরবর্তীতে আরও দুটি স্কেভেটর দিয়ে মাটি খনন করা হয়। এমনভাবে রাতভর অভিযান পরিচালনা করে তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে সকাল হতে না হতে উদ্ধার অভিযানস্থলে শত শত উৎসুক মানুষ ভিড় জমিয়েছে। তাদের সরাতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।এর আগে বুধবার (১০ ডিসেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফা নলকূপের ৩০ ফুট গর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যামেরা নামিয়ে দেখার চেষ্টা করেছে। কিন্তু ওপর থেকে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটিকে তারা দেখতে পায়নি। তবে একই দিন দুপুরে শিশুটির কান্নার আওয়াজ শোনা যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত, রাত গড়িয়ে পরদিন সকাল হলেও উদ্ধার করা যায়নি শিশুটিকে। তবে থেমে নেয় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। এ বিষয়ে ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেন, উদ্ধার কাজ চলছে। গর্ত কাটা শেষে সুড়ঙ্গ করা হচ্ছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোকালয়ে মুখপোড়া হনুমান, দেখতে উৎসুক জনতার ভিড়
লোকালয়ে মুখপোড়া হনুমান, দেখতে উৎসুক জনতার ভিড়

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিপন্ন প্রজাতির একটি মুখপোড়া দলছুট হনুমান লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। কখনো গাছের ডালে আবার কখনো ঘরের চালে কিংবা মাটিতে Read more

পত্রিকা: ‘ঝুঁকি নিয়েই উড়ছে বোয়িং-৭৩৭’
পত্রিকা: ‘ঝুঁকি নিয়েই উড়ছে বোয়িং-৭৩৭’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে উদ্বেগজনক আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে Read more

মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের মামলায় এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.)মাসুদ উদ্দিন Read more

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সম্পাদক ওয়াকিউর
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সম্পাদক ওয়াকিউর

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও Read more

নিয়মিত শসা খেলে সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিসহ প্রতিরোধ হয় বিভিন্ন রোগের
নিয়মিত শসা খেলে সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিসহ প্রতিরোধ হয় বিভিন্ন রোগের

শসা একটি সহজলভ্য এবং পুষ্টিগুণে সমৃদ্ধ সবজি যেটি বছরের সবসময় পাওয়া যায়। শসা বিভিন্নভাবে শরীরের উপকার করে। নিয়মিত শসা খেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন