কক্সবাজারের চকরিয়ায় ব্যবসায়ী জিয়া উদ্দিন কাজলকে বস্তাবন্দী অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে অপহরণের ১৪ দিন পর তাকে উদ্ধার করা হয়।রবিবার (২০ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার বানিয়ারছড়ার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।গত ৬ এপ্রিল রাত ৮টার দিকে উপজেলার খুটাখালীস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে তাকে অপহরণ করা হয়।উদ্ধার হওয়া ব্যবসায়ী জিয়া উদ্দিন কাজল চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের হেতালিয়া গ্রামে মৃত নুর হোসেনের ছেলে।এ ঘটনায় অপহৃত জিয়া উদ্দিন কাজলের স্ত্রী নুসরাত জাহান বাদী হয়ে গত ৯ এপ্রিল চকরিয়া থানায় শিব্বির আহমদকে (৫০) প্রধান আসামি করে মো. সালাহ উদ্দিন (৩৬), মো. আলী প্রকাশ আলী আহমদ (৪৫), মো. মিন্টুসহ (৪০) অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ৬ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে কাজলকে খুটাখালী বাজার থেকে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে অস্ত্রের মুখে জিম্মি করে ২টি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় কাজলকে। এই ঘটনায় কাজলের স্ত্রী বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এর পরে পুলিশের ব্যাপক নজরদারি ও অভিযানে কাজলকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে অপহরণকারীরা।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে অভিযানে নামে পুলিশ। পুলিশের কড়া নজরদারির ফলে অপহরণকারীরা ছেড়ে পালিয়েছে। তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে দুই কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জীবননগরে দুই কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে দু'কেজি গাঁজাসহ বুলবুলি খাতুন (৬০) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে। রবিবার (২৭ জুলাই) Read more

লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে ব্যবসায়ী নিহত
লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে ব্যবসায়ী নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে শাহ আলম (৫৫) নামে ১ জন নিহত হয়েছেন। শুক্রাবার Read more

জুলাই গণঅভ্যুত্থানে গুম- খুন ও গণহত্যার বিচার হবেই: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে গুম- খুন ও গণহত্যার বিচার হবেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে।আজ সোমবার (৩০ মার্চ) বিকেলে Read more

ভোলায় শিশুসহ পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু
ভোলায় শিশুসহ পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

ভোলায় পৃথক ৩টি ঘটনায় এক শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রতিটি লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন