মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কৃষিজমিতে জন্মানো বৈথা শাক এখন ঢাকার পাইকারি বাজারে সরবরাহ করা হচ্ছে। আগে ফেলনা হিসেবে বিবেচিত এই শাক এখন বিক্রি করে কৃষকরা বাড়তি আয় করছেন।সোমবার (৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের সামনে কৃষিজমি থেকে শ্রমিকদের বৈথা শাক তুলতে ও মজুত করতে দেখা যায়। এতে একদিকে যেমন জমির আগাছা পরিষ্কার হচ্ছে, অন্যদিকে শাক বিক্রি করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।স্থানীয়রা জানান, বৈথা শাকের চাহিদা দিন দিন বাড়ছে। ঢাকা ছাড়াও উপজেলার বিভিন্ন খুচরা বাজারে এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। মৃদু স্বাদ ও পুষ্টিগুণের কারণে ক্রেতাদের কাছে শাকটি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। এ শাকটি শুধুমাত্র শীত মৌসুমে পাওয়া যায়।কৃষকরা বলেন, আগে এই শাক ফেলে দেওয়া হতো। এখন নিয়মিত বাজারে বিক্রি করে ভালো আয় করা যাচ্ছে। বৈথা শাক শুধু বাড়তি অর্থ আয়ের সুযোগই তৈরি করছে না, বরং জমিতে আগাছা নিয়ন্ত্রণেও সহায়ক হচ্ছে। ফলে কৃষি উৎপাদন আরও কার্যকর ও লাভজনক হয়ে উঠছে।উপজেলার ডাকাতিয়াপাড়া গ্রামের কৃষক জনি শেখ জানান, তিনি ৭০ শতাংশ জমিতে ফুলকপি চাষ করেছেন। সেই জমিতে জন্মানো বৈথা শাক ফেলে না দিয়ে ঢাকায় নিয়ে বিক্রি করছেন। এতে বাড়তি আয় হচ্ছে, যা তার পরিবারের আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। তিনি আরও জানান, প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ আটি শাক সংগ্রহ করে ঢাকায় পাঠান এবং প্রতি আটি ৮ থেকে ১০ টাকায় বিক্রি করেন।উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, বৈথা শাক মূলত জমির আগাছা হিসেবে পরিচিত হলেও এটি অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর। বর্তমানে অনেক কৃষক সামান্য পরিশ্রমে এই শাক সংগ্রহ করে বাজারে বিক্রি করে বাড়তি আয় করছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যারিবিয়ান সাগরে মার্কিন রণতরী, মাদুরোর কড়া হুঁশিয়ারি
ক্যারিবিয়ান সাগরে মার্কিন রণতরী, মাদুরোর কড়া হুঁশিয়ারি

ক্যারিবিয়ান সাগরে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী মোতায়েন করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি দাবি Read more

‘জামায়াতের আন্দোলন দেশে অস্থিতিশীলতা ডেকে আনতে পারে’
‘জামায়াতের আন্দোলন দেশে অস্থিতিশীলতা ডেকে আনতে পারে’

পিআর ইস্যুতে জামায়াতের আন্দোলন দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচনা চলমান Read more

মঠবাড়িয়ায় চাকরি দেয়ার কথা বলে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা
মঠবাড়িয়ায় চাকরি দেয়ার কথা বলে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা

পিরোজপুরের মঠবাড়িয়ায় রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে ৩৫ চাকরি প্রত্যাশীর কাছ থেকে ২ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ Read more

ইয়েমেনের উপকূলে নৌকা ডুবির ঘটনায় নিহত বেড়ে ৬৮ জন
ইয়েমেনের উপকূলে নৌকা ডুবির ঘটনায় নিহত বেড়ে ৬৮ জন

ইয়েমেনের উপকূলে অভিবাসী ও শরণার্থী বোঝাই নৌকা ডুবে অন্তত ৬৮ জন আফ্রিকান নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছে Read more

তথ্য অধিকার আইনেও মিলেনি সাড়া, আয়কর ফাঁকির অভিযোগ
তথ্য অধিকার আইনেও মিলেনি সাড়া, আয়কর ফাঁকির অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনয়নে অবস্থিত গোবিন্দ আইডিয়াল স্কুল ও কলেজের বিরুদ্ধে প্রায় অর্ধ কোটি টাকার আয়কর ফাঁকিসহ আর্থিক অনিয়মের Read more

‘মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে’
‘মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে’

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরকারের এই পদক্ষেপে বাংলাদেশে মোবাইল ফোন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন