মাত্র একদিনের ব্যবধানে পাকিস্তানের আধ্যাত্মিক অঙ্গন থেকে বিদায় নিয়েছেন ২ উজ্জ্বল আলেম নক্ষত্র। এতে শোকের ছায়া নেমে এসেছে উপমহাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে। ইন্তেকাল করেছেন বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক রাহবার ও পীরে তরিকত হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দী (রহ.) এবং জমিয়তে উলামায়ে ইসলাম উত্তর পাঞ্জাবের আমির হযরত মাওলানা পীর আব্দুর রহিম নকশবন্দী (রহ.)। এক হৃদয়বিদারক ঘটনার মধ্য দিয়ে আসে পীর জুলফিকার নকশবন্দী (রহ.)-এর ইন্তেকালের সংবাদ। তার ইন্তেকালের খবরটি রবিবার (১১ ডিসেম্বর) প্রথম জানান তার খলিফা পাকিস্তানের মাওলানা মাসুমুল হক। তিনি তখন পীর আব্দুর রহিম নকশবন্দী (রহ.)-এর জানাজার নামাজে শরিক ছিলেন। জানাজার নামাজ চলাকালেই সংবাদ আসে, পীর জুলফিকার নকশবন্দী (রহ.) আর এই দুনিয়াতে নেই। শোকের তীব্রতায় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং কথা বলার মতো অবস্থায় ছিলেন না। সেই মুহূর্তটি কেমন হৃদয়বিদারক ছিল, তা কল্পনাই করা যায়। পীর জুলফিকার আহমদ নকশবন্দী (রহ.) ছিলেন বর্তমান সময়ের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক রাহবার। তিনি পীরে তরিকত ও শরীয়তের একনিষ্ঠ খাদেম হিসেবে বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। তাঁর দাওয়াত, বয়ান ও আত্মশুদ্ধির শিক্ষা লাখো মানুষের জীবন পরিবর্তনের মাধ্যম হয়েছে। তাঁর ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন দরদি অভিভাবক ও সময়ের এক মহান মুরব্বিকে হারাল, যা নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতি। অন্যদিকে, হযরত পীর আব্দুর রহিম নকশবন্দী (রহ.) ছিলেন প্রখ্যাত বুজুর্গ হযরত পীর গোলাম হাবিব নকশবন্দী (রহ.)-এর সুযোগ্য সন্তান ও স্থলাভিষিক্ত। তিনি ছিলেন মরহুম পীর আব্দুর রহমান কাসেমী ও পীর আব্দুল কুদ্দুস নকশবন্দীর সহোদর ভাই। দ্বীনি খেদমত, আধ্যাত্মিকতা ও নেতৃত্বে তিনি নিজস্ব মর্যাদার অধিকারী ছিলেন এবং উত্তর পাঞ্জাবে দ্বীনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একদিনের ব্যবধানে এই দুই মহান আলেমের ইন্তেকালে গোটা উপমহাদেশে শোকের আবহ বিরাজ করছে। আলেম, তালেবে ইলম, ভক্ত-মুরিদ ও সাধারণ মুসলমানরা গভীর শোক ও বেদনায় মুহ্যমান। আল্লাহ তাআলা উভয় মহান মনীষীকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন। তাঁদের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, ভক্ত ও মুরিদদের সবরে জামিল দান করুন। আমিন।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে তাহমিদ হত্যাকাণ্ড, পরিবারের সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি
মিরসরাইয়ে তাহমিদ হত্যাকাণ্ড, পরিবারের সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নামক প্ল্যাটফর্মের নেতা গাজী তাহমিদ হত্যাকাণ্ডের Read more

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্টের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্টের শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।আজ মঙ্গলবার সকালে Read more

গাজামুখী ত্রাণবাহী জাহাজ ছিনতাই করল ইসরাইল
গাজামুখী ত্রাণবাহী জাহাজ ছিনতাই করল ইসরাইল

ফিলিস্তিনের গাজার দিকে অগ্রসর হওয়া একটি ব্রিটিশ পতাকাবাহী ত্রাণবাহী জাহাজ ছিনতাই করেছে ইসরাইল। ‘হান্ডালা’ নামের ত্রাণবাহী জাহাজটি ইতালি থেকে ফিলিস্তিনি Read more

একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা

‘ট্রুথ সোশ্যালে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পোস্টগুলোতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ও অধৈর্যের ইঙ্গিত স্পষ্ট। তিনি কি তাহলে বুঝতে পারছেন যে, Read more

৩ আগস্ট ‘মুক্তির ইস্তেহার’ ঘোষণা দেবে এনসিপি
৩ আগস্ট ‘মুক্তির ইস্তেহার’ ঘোষণা দেবে এনসিপি

নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৩ আগষ্ট বাংলাদেশের মানুষের মুক্তির জন্য ইস্তেহার ঘোষনা করবে এনসিপি। শুক্রবার (৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন