আমি আল্লাহকে স্বাক্ষী রেখে বলছি, গত ১৪ মাসে আমি এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি। সারা বাংলাদেশকে স্বাক্ষী রেখে বলতে পারব একজন এসেও আমার সামনে বলতে পারবে না কারো পকেট থেকে এক কাপ চায়ের টাকা আমি দুর্নীতি করেছি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।শুক্রবার (০২ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মিলনায়তনে দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলাম কৃর্তক আয়োজিত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যারা অতীতে কেন্দ্র দখল করেছেন, কেন্দ্র দখল করতে চান বা করতে সহায়তা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন আমি স্পষ্ট করে বলে দিচ্ছে, আমরা আপনাদের বিন্দু পরিমাণ ছাড় দেব না। সংস্কার ও ইনসাফপূর্ণ একটি সমাজ গড়তে হলে জোটের নেতৃত্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করব।’তিনি বলেন, ‘আমাদের সচেতন থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার ওপর বেইনসাফি করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমার নীতি স্পষ্ট আপনি আমার  বিরুদ্ধে ভোট দেন আমি আপনার ভোট দেওয়ার নিশ্চয়তা দেব কিন্তু আপনি যদি মানুষের ভোটাধিকার হরণ করতে আসেন, কেন্দ্র দখল করতে আসেন আপনাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, ক্যাডার দিয়ে অর্থ দিয়ে নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা করছেন আমরা আপনার বিরুদ্ধে দাঁড়াবই।’হাসনাত বলেন, ‘আপনারা যারা ভাবছেন নির্বাচন হচ্ছে ঋণ খেলাপী পরিশোধের একটি উপলক্ষ মাত্র নির্বাচনের পরে ব্যাংকের যে ঋণগুলো রয়েছে দেবিদ্বারের উন্নয়নের টাকা মেরে সেই ঋণ পরিশোধ করবেন আপনাদের হুশিয়ার করে দিচ্ছি- এই জনগণকে নিয়ে এই ভোট চোরদের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থানে থাকব। আমরা ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠা করব।তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া দলমত নির্বিশেষে সকলের প্রিয় একজন মানুষ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাকে দীর্ঘদিন জেলবন্দি রেখে তিলে তিলে হত্যা করেছে, তবুও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। হাসিনা তাকে নিয়ে কথায় কথায় বিদ্রুপ-তামাশা করত কিন্তু তিনি কখনো কোনো জবাব দেননি। আমরা তার রাজনৈতিক জীবনী থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে বাংলাদেশে এ রাজনীতির ধারা অব্যাহত রাখব।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাপের বাড়ি চলে গেলেন স্ত্রী, অভিমানে স্বামীর আত্মহত্যা
বাপের বাড়ি চলে গেলেন স্ত্রী, অভিমানে স্বামীর আত্মহত্যা

বরগুনার তালতলীতে স্ত্রী ফিরে না আসায় অভিমান করে জহিরুল ইসলাম (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।গতকাল বুধবার (১৬ এপ্রিল) দিবাগত Read more

মার্কিন সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত
মার্কিন সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে পাইলট অল্প আঘাত পেয়েছেন।মার্কিন বিমান বাহিনী জানায়, মঙ্গলবার লাস ভেগাসের Read more

চকরিয়ায় ডাকাতদের গুলিতে নিহত ১
চকরিয়ায় ডাকাতদের গুলিতে নিহত ১

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা রাবার ড্যামের পাশে রামপুর আবাসিক প্রকল্প এলাকায় ডাকাতদের গুলাগুলিতে শেকাব উদ্দিন (৪০) নামে Read more

নিজেকে শাকিব খানের চেয়ে মেধাবী দাবি করলেন জয়
নিজেকে শাকিব খানের চেয়ে মেধাবী দাবি করলেন জয়

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে মাঝেমধ্যেই স্যোশাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য করেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। গতরাতেও এক ফেসবুক Read more

বিদেশে এস আলমের নামে থাকা সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে এস আলমের নামে থাকা সম্পদ ক্রোকের নির্দেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের নামে বিদেশে থাকা স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ Read more

মুন্সিগঞ্জে হঠাৎ করেই ৬৩ প্রাথমিক শিক্ষকের বেতন বন্ধ, পরিবারগুলোতে ভোগান্তি
মুন্সিগঞ্জে হঠাৎ করেই ৬৩ প্রাথমিক শিক্ষকের বেতন বন্ধ, পরিবারগুলোতে ভোগান্তি

মুন্সিগঞ্জ সদর উপজেলার ৬৩ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বেতন হঠাৎ বন্ধ হয়ে পড়েছে। এতে শিক্ষকদের পাশাপাশি তাদের পরিবারও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন