এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দারুণ এক সুখবর পেল বাংলাদেশ দল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ প্রকাশিত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের হালনাগাদে একাধিক বাংলাদেশি ক্রিকেটার চোখে পড়ার মতো উন্নতি করেছেন।শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ বলে ৬১ রানের ঝকঝকে ইনিংস খেলে টি-টোয়েন্টি ব্যাটার র‍্যাঙ্কিংয়ে ১৩৩ ধাপ লাফিয়ে উঠেছেন সাইফ হাসান। বর্তমানে তার রেটিং ৪২৩, অবস্থান ৮১তম। এই ফরম্যাটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে উপরে রয়েছেন লিটন দাস, যিনি দুই ধাপ এগিয়ে এখন ৪০তম (৫৫৪ রেটিং)।তার ঠিক পরেই আছেন তাওহীদ হৃদয়। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলে তিনি ৭ ধাপ এগিয়ে ৪১তম স্থানে (৫৫২ রেটিং)। তবে একই রেটিং থাকা সত্ত্বেও তানজিদ হাসান তামিম ৬ ধাপ পিছিয়ে যৌথভাবে হৃদয়ের সঙ্গে অবস্থান করছেন।বর্তমানে টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন ভারতের উদীয়মান ব্যাটার অভিষেক শর্মা।শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মোস্তাফিজুর রহমান। মাত্র ২০ রান খরচায় ৩ উইকেট নেওয়ার পর ৬ ধাপ উন্নতি করে ফের সেরা দশে জায়গা করে নিয়েছেন এই বাঁহাতি পেসার। তার বর্তমান রেটিং ৬৬০, যা তাকে আফগানিস্তানের রশিদ খানের সঙ্গে যৌথভাবে নবম স্থানে রেখেছে।এছাড়া শেখ মেহেদী হাসান ৩ ধাপ এগিয়ে ১৭তম (৬২৯ রেটিং) এবং তানজিম হাসান সাকিব ২ ধাপ এগিয়ে ৪০তম স্থানে অবস্থান করছেন।অন্যদিকে, কিছুটা পিছিয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন ও পেসার তাসকিন আহমেদ। রিশাদ ২ ধাপ নেমে ২৬তম (৫৯৪ রেটিং), এবং তাসকিন ১ ধাপ পিছিয়ে এখন ৩১তম (৫৫৮ রেটিং) অবস্থানে আছেন।বর্তমানে টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সফলতার ধারাবাহিকতা অব্যাহত রেখে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কলম্বোর রেসকোর্স Read more

স্বামীর অভিযোগে প্রার্থীতা হারালেন স্ত্রী
স্বামীর অভিযোগে প্রার্থীতা হারালেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) সংসদীয় আসনে স্বামী কে এম ফজলুল মন্ডলের অভিযোগে প্রার্থীতা হারিয়েছেন স্ত্রী Read more

গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের উপর হামলা মোটরসাইকেলে আগুন
গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের উপর হামলা মোটরসাইকেলে আগুন

মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে মারধর করে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষের লোকজন।রবিবার (১৫ জুন) সকাল সাড়ে এগারোটা Read more

ভোলায় বেড়েছে বস্তায় আদা চাষ
ভোলায় বেড়েছে বস্তায় আদা চাষ

দেশের দক্ষিণাঞ্চল দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে এই প্রথম বস্তাতে আদা চাষাবাদ করছেন কৃষকরা। এই উপজেলায় কৃষিতে বৈচিত্র আনার প্রয়াসে দিন Read more

নদীতে ভাসমান ৪২ যাত্রীকে উদ্ধার করে নিরাপদে পৌঁছে দিল কোস্ট গার্ড
নদীতে ভাসমান ৪২ যাত্রীকে উদ্ধার করে নিরাপদে পৌঁছে দিল কোস্ট গার্ড

সুন্দরবনের দুবলারচর থেকে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে পশুর নদীতে ভাসতে থাকা ৪২ জন যাত্রীকে বোটসহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন