জম্মু-কাশ্মিরের চেনাব নদীতে প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্প ইস্যুতে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিন্ধু পানিবণ্টন চুক্তি ভেঙে সিন্ধু এবং তার সঙ্গে সম্পর্কিত নদীগুলোর ওপর কোনো প্রকার দখলদারিত্ব বরদাস্ত করবে না ইসলামাবাদ।চেনাব নদীর যে অংশটি জম্মু-কাশ্মির রাজ্যের ওপর দিয়ে বয়ে চলেছে, ভারতে সেটির নাম চন্দ্রভাগা। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের পরিবেশ মন্ত্রণালয় জম্মু-কাশ্মির রাজ্যের কিস্তওয়ারে চন্দ্রভাগা নদীর উপর ২৬০ মেগাওয়াটের দুলহস্তি স্টেজ-২ প্রকল্পের জন্য সবুজ সঙ্কেত দিয়েছে।ডিসেম্বরের শেষপর্বে পরিবেশ মন্ত্রণালয় বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটি ৪৫তম বৈঠকে প্রকল্পটির কাজ শুরু করার সিদ্ধান্ত নেয়। আনুমানিক ৩২০০ কোটি টাকার এই প্রকল্পের  জন্য টেন্ডার নেওয়ার কাজও শুরু হয়েছে ইতোমধ্যে। তার মধ্যেই হুঁশিয়ারি এল ইসলামাবাদ থেকে।গতকাল বৃহস্পতিবার ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেন আন্দ্রাবি বলেন, “সম্প্রতি আমরা সংবাদমাধ্যমে দেখেছি যে ভারত চেনাব নদীর জম্মু-কাশ্মির অংশে দুলহস্তি স্টেজ ২ জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে। অবশ্যই এই সংবাদ উদ্বেগের, কারণ ভারত থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত এ প্রকল্পের ব্যাপারে আমাদের কোনো তথ্য জানায়নি।”“ভারত যদি সত্যিই  সিন্ধু পানিবণ্টন চুক্তিতে লিখিত ‘সীমাবদ্ধ অনুমতির’ চরম অপব্যবহার এবং সিন্ধু চুক্তির গুরুতর লঙ্ঘন। আমরা বরাবরই বলে আসছি যে এ চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আমাদের যে বিবাদ রয়েছে, তা আমরা শান্তিপূর্ণভাবে মীমাংসা করতে চাই; কিন্তু ভারত যদি পরিকল্পিতভাবে চুক্তির শর্ত লঙ্ঘন করে কিংবা পাকিস্তানের জাতীয় স্বার্থে আঘাত করে— সেক্ষেত্রে ইসলামাবাদ তা কখনও বরদাশত করবে না।”উল্লেখ্য, টানা ৯ বছর আলোচনার পরে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খানের মধ্যে সিন্ধু নদীর পানি বণ্টন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছিল। পাকিস্তানের করাচি শহরে গিয়ে এই চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলেন পণ্ডিত নেহরু। সিন্ধু পানি বণ্টন চুক্তি অনুযায়ী, পূর্ব দিকের তিনটি নদী, অর্থাৎ বিপাশা (বিয়াস), ইরাবতী (রাভি) ও শতদ্রু (সতলেজ়)-র জলের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ভারতের। অন্য দিকে, পশ্চিমমুখী সিন্ধু (ইন্দাস), চন্দ্রভাগা (চেনাব) ও বিতস্তার (ঝিলম) জল ব্যবহার করতে পারবে পাকিস্তান।২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে জঙ্গি হামলার পর সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করে ভারত।সূত্র : ডন, দ্য টেলিগ্রাফএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে শেখ হাসিনাসহ ১৯৩ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
টাঙ্গাইলে শেখ হাসিনাসহ ১৯৩ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

২০২৪ সালে ডামি নির্বাচনের আয়োজন এবং ভোট চুরির মাধ্যমে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে এমপি নির্বাচিত করার অভিযোগে সেই সরকারের প্রধানমন্ত্রী Read more

জীবননগরে সাইকেল শোরুমের আড়ালে অস্ত্রের গুদাম, ব্যবসায়ী আটক 
জীবননগরে সাইকেল শোরুমের আড়ালে অস্ত্রের গুদাম, ব্যবসায়ী আটক 

চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।রোববার (২৮ Read more

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মালয়েশিয়ায় পৌঁছেছেন
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মালয়েশিয়ায় পৌঁছেছেন

বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক মো. নাহিদ ইসলাম শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় মালয়েশিয়ায় পৌঁছেছেন। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এনসিপি Read more

বিএনপিতে বাকস্বাধীনতা ‘শর্তসাপেক্ষ’: কথা বলেই বিপাকে দুই নেতা!
বিএনপিতে বাকস্বাধীনতা ‘শর্তসাপেক্ষ’: কথা বলেই বিপাকে দুই নেতা!

দলের স্বার্থের পরিপন্থী এবং মর্যাদাহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস-চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকে Read more

যুক্তরাষ্ট্রে ৫ কোটি ৫০ লাখ ভিসাধারীর রেকর্ড যাচাই করছে ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রে ৫ কোটি ৫০ লাখ ভিসাধারীর রেকর্ড যাচাই করছে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের বৈধ ভিসাধারী প্রায় ৫ কোটি ৫০ লাখ বিদেশির রেকর্ড পর্যালোচনা করা হচ্ছে। ভিসা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন বা বহিষ্কারের মতো Read more

সিটির স্কোয়াডে ‘নতুন মেসি’, বাদ পড়লেন গ্রিলিশ
সিটির স্কোয়াডে ‘নতুন মেসি’, বাদ পড়লেন গ্রিলিশ

ক্লাব বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এ দলে জায়গা হয়নি জ্যাক গ্রিলিশ ও কাইল ওয়াকারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন