কিশোরগঞ্জের ভৈরবে অহরহ ছিনতাইয়ে অতিষ্ঠ হয়ে শাড়ি ও চুড়ি নিয়ে থানায় হাজির হয়েছেন শতাধিক ছাত্র ও যুব সমাজের নেতাকর্মীরা।শনিবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে ছিনতাই বিরোধী যুব সমাজের ব্যানারে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।সমাবেশ শেষে ছাত্র ও যুব সমাজের নেতাকর্মীরা শাড়ি ও চুড়ি নিয়ে থানায় উপস্থিত হয়ে অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানির সাথে সাক্ষাৎ করে ২ দিনের আল্টিমেটাম দেন।এ সময় ছাত্র ও যুবসমাজের পক্ষে উপস্থিত ছিলেন ছাত্র নেতা আজহারুল ইসলাম রিদম, নূরে আলম নিলয়, মওলানা শাহরিয়ার মোস্তাফায়ী, রিয়াদ ইসলাম, হান্নান আহমেদ হিমুসহ বেশ কয়েকজন নেতা।এ বিষয়ে বক্তারা বলেন, ‘আমরা ভৈরবে নিরাপদে নেই। আজকে সকালেও ভৈরবে ছিনতাই হয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও ছিনতাই হচ্ছে। ভৈরব থানা পুলিশ ছিনতাই প্রতিরোধে ব্যর্থ হয়েছে। আজকে আমরা থানা পুলিশের জন্য শাড়ি ও চুড়ি নিয়ে আসলেও তাদের দেয়নি। দুই দিনের আল্টিমেটাম দিয়েছি। যদি ভৈরবকে ছিনতাই মুক্ত না করতে পারে তাহলে আমরা থানার প্রতিটি পুলিশকে শাড়ি চুড়ি উপহার দিবো।’এ বিষয়ে ভৈরব থানা পুলিশ বলছেন, ‘আমাদের দায়িত্বে কোন গাফিলতি নেই। প্রতিদিন চোর ও ছিনতাইকারী গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হলেও তারা ১ সপ্তাহের মধ্যে জামিনে বেরিয়ে আসে।’জানা যায়, আজ শনিবার (২ আগস্ট) সকাল পৌনে ৬টায় দিনের আলোয় জনসম্মুখে ছিনতাইকারীর কবলে পড়ে ঢাকায় চিকিৎসা নিতে যাওয়া একটি পরিবার। অসুস্থ বাবাকে চিকিৎসা দিতে সকাল ৬টায় ঢাকাগামী তিতাস ট্রেনে যেতেই পৌর কবরস্থানের সামনে ছিনতাই কবলে পড়ে পরিবারটি। এ সময় তাদের আহত করে সর্বস্ব লুট করে নিয়ে যায় ছয় সদস্যের ছিনতাই চক্রের সদস্যরা। পরে ভুক্তভোগীর অভিযোগ সকালে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অসৌজন্যমূলক আচরণ করেন। থানায় প্রতিকার না পেয়ে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন ভুক্তভোগী ফারদিন খান। পরে ভৈরবে এ নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে বিকাল চারটায় বিক্ষোভ সমাবেশ করেন ভৈরবের ছাত্র ও যুব সমাজের নেতাকর্মীরা।এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি বলেন, ‘আজ সকাল ছিনতাইয়ের ঘটনায় ইতিমধ্যে নাঈম মিয়া (২৩) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। নাইম শহরের পঞ্চবটি এলাকার মৃত গোলাপ মিয়া ছেলে। নাইমের দেয়া তথ্য মতে বাকিদের গ্রেফতার করতে পুলিশ মাঠে রয়েছে। ছাত্র ও যুব সমাজ বিক্ষোভ মিছিল নিয়ে থানা আসার বিষয়টি দুঃখজনক। তবে আমি তাদের আশ্বস্ত করেছি দ্রুত সময়ের মধ্যে ভৈরবে ছিনতাই নির্মূল করা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের সঙ্গে ড. ইউনূসের ছবি নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস
ট্রাম্পের সঙ্গে ড. ইউনূসের ছবি নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবারের সেই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প Read more

নিউইয়র্ক বিমানবন্দরে এনসিপি সদস্য সচিব আখতারের ওপর ডিম নিক্ষেপ
নিউইয়র্ক বিমানবন্দরে এনসিপি সদস্য সচিব আখতারের ওপর ডিম নিক্ষেপ

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য Read more

নায়ক মান্নার ৬০তম জন্মবার্ষিকী আজ
নায়ক মান্নার ৬০তম জন্মবার্ষিকী আজ

বাংলা সিনেমার গণমানুষের নায়ক প্রয়াত চিত্রনায়ক মান্নার আজ ৬০তম জন্মবার্ষিকী। ১৯৬৪ সালে ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় জন্মগ্রহণ করেন গুণী Read more

এক ঘরে শিশুর গলাকাটা মরদেহ, আরেক ঘরে ঝুলছিল অন্তঃসত্ত্বা মা
এক ঘরে শিশুর গলাকাটা মরদেহ, আরেক ঘরে ঝুলছিল অন্তঃসত্ত্বা মা

ফরিদপুরের সদরপুর উপজেলায় ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা। নিজ ঘর থেকে পাঁচ বছর বয়সী শিশুর গলাকাটা মরদেহ এবং পাশের ঘর থেকে Read more

ট্রেনে ফিরতি যাত্রায় ১৪ জুনের টিকিট মিলছে আজ
ট্রেনে ফিরতি যাত্রায় ১৪ জুনের টিকিট মিলছে আজ

  ঈদের ছুটি শেষ করে ঘরমুখো মানুষের ফেরার যাত্রায় আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশে রেলওয়ে।আজ বুধবার বিক্রি করা Read more

উচ্চ শিক্ষা নিয়েও মানবেতর জীবনযাপন করছেন দৃষ্টি প্রতিবন্ধি আজাদ
উচ্চ শিক্ষা নিয়েও মানবেতর জীবনযাপন করছেন দৃষ্টি প্রতিবন্ধি আজাদ

দৃষ্টিপ্রতিবন্ধকতাকে জয় করে দেশের উচ্চ শিক্ষার অন্যতম বিদ্যাপিঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেছেন অনার্স-মাষ্টার্স। লক্ষ্য একজন শিক্ষক হবেন। কিন্তু দুঃখের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন