২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ‘কালো টাকা সাদা করার সুযোগ’ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।রবিবার (২২ জুন) সচিবালয়ে অর্থ উপদেষ্টার দপ্তরের সভাকক্ষে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।ভবিষ্যৎ প্রজন্মের ওপর ঋণের বোঝা বাড়াতে চান না জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, এবার কালো টাকা সাদা করার বিধান থাকছে না। এর আগে সকালে আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা আগামী এক জুলাই থেকে কার্যকর করা হবে। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে আগামী ২০২৫–২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গত ২ জুন সোমবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হয় নতুন বাজেট। প্রস্তাবিত এ বাজেটের ওপর অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে গত ১৯ জুন পর্যন্ত নাগরিকদের থেকে মতামত গ্রহণ করে। নির্বাচিত সরকারের আমলে বাজেট জাতীয় সংসদেই উপস্থাপন করা হয়। পরে মাসজুড়ে সেই প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা হতো সংসদে। জুন মাসের শেষ দিকে সংসদে পাস হতো নতুন অর্থবছরের বাজেট। এবার সংসদ না থাকায় সংসদে আলোচনা বা বিতর্কের কোনো সুযোগ নেই। তবে বাজেট ঘোষণার পর প্রস্তাবিত বাজেটের শুধুমাত্র অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মধ্যমে নাগরিকদের থেকে মতামত নেওয়া হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা ইসরায়েলের
ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাবেক প্রধান নেতা ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। গত বছর রাফার Read more

অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে দীঘিনালায় বাজার ব্যবসায়ীদের মানববন্ধন
অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে দীঘিনালায় বাজার ব্যবসায়ীদের মানববন্ধন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন আসামি মো. নুর ইসলামের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি Read more

সুযোগ পেলে কালো সাপগুলো ছোবল মারবে: সারজিস
সুযোগ পেলে কালো সাপগুলো ছোবল মারবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যারা অর্থসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিনিময় শয়তানদের আশ্রয় দিয়েছেন এবং দিচ্ছেন, Read more

মগবাজারে রেস্টুরেন্টে আগুন
মগবাজারে রেস্টুরেন্টে আগুন

রাজধানীর মগবাজারে অবস্থিত তাকওয়া হাসপাতালের পাশে কিসপি রেস্টুরেন্টের ফলস সিলিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে এ আগুনের Read more

ঢাকাসহ সারাদেশে ঝড় ও শিলাবৃষ্টির আভাস
ঢাকাসহ সারাদেশে ঝড় ও শিলাবৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিন অস্থায়ীভাবে ঝোড়ো বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসময় দেশের কোথাও কোথাও Read more

মির্জাপুরে আ.লীগ নেতা শফিকুল গ্রেপ্তার
মির্জাপুরে আ.লীগ নেতা শফিকুল গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে শফিকুল ইসলাম (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(২১ এপ্রিল)  রাতে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর এলাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন