জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। তবে, তিন দিন পেরিয়ে গেলেও এখনো প্রার্থীদের ব্যালট নম্বর ঘোষণা করা হয়নি। এতে প্রার্থী ও বিভিন্ন প্যানেলের মধ্যে অনিশ্চয়তা ও ক্ষোভ তৈরি হয়েছে।নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যালট নম্বর প্রকাশ না করায় প্রচারণা কার্যক্রমে সমস্যার মুখে পড়ছেন প্রার্থীরা। তাদের অভিযোগ, ব্যালট নম্বর ছাড়া পোস্টার, লিফলেটসহ প্রচারসামগ্রী প্রস্তুত করা সম্ভব হচ্ছে না, যা কার্যকর প্রচারণাকে ব্যাহত করছে।তফসিল অনুযায়ী, ১৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মোট ১৩ দিন প্রচারণার সময় নির্ধারণ করা হয়েছে। তবে প্রচারণার শুরুতেই ব্যালট নম্বর না থাকায় নির্ধারিত সময়ের বড় একটি অংশ কার্যত নষ্ট হয়ে যাচ্ছে বলে মনে করছেন প্রার্থীরা।এ বিষয়ে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল-এর জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা বলেন, ‘নির্বাচন কমিশনের অদক্ষতার কারণে পুরো নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।’ তিনি দ্রুত ব্যালট নম্বর প্রকাশের দাবি জানান।সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদের স্বতন্ত্র প্রার্থী মইনউদ্দিন হাসান বলেন, ‘নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় এ ধরনের গড়িমসি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্যালট নম্বর ছাড়া আমরা শিক্ষার্থীদের সামনে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারছি না। এতে সুষ্ঠু ও সমান সুযোগের নীতি ব্যাহত হচ্ছে।’ তিনি অবিলম্বে ব্যালট নম্বর প্রকাশ করে সব প্রার্থীর জন্য সমান মাঠ নিশ্চিত করার দাবি জানান।তবে ব্যালট নম্বর না থাকলেও থেমে নেই নির্বাচনী প্রচারণা। বিভিন্ন বিভাগ, হল ও বাসে গিয়ে ভোটারদের কাছ ভোট চাওয়া শুরু করেছেন প্রার্থীরা।এ বিষয়ে জকসুর প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসান বলেন, ‘নাম সংশোধন সংক্রান্ত একাধিক আবেদন আসায় কিছুটা সময় লাগছে।’ তিনি আশ্বাস দিয়ে জানান, আগামীকালই ব্যালট নম্বর প্রকাশ করা সম্ভব হবে।উল্লেখ্য, ভূমিকম্প আতঙ্কের কারণে জকসু নির্বাচনের তারিখ পরিবর্তন করে আগামী ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। সংশোধিত তফসিল অনুযায়ী, ওই দিনই ভোটগ্রহণ ও ভোট গণনা অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা করা হবে ৩০ অথবা ৩১ ডিসেম্বর।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫১ কর্মীকে গাড়ি উপহার দিলেন কোম্পানির মালিক
৫১ কর্মীকে গাড়ি উপহার দিলেন কোম্পানির মালিক

কর্মীদের উৎসাহ ও কৃতজ্ঞতা প্রকাশে অনন্য নজির গড়লেন ভারতের এক উদ্যোক্তা। দীপাবলী উৎসব উপলক্ষে নিজের কোম্পানির ৫১ জন কর্মীকে নতুন Read more

শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ১
শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় কোলের শিশুকে জিম্মি করে গৃহবধূকে দফায় দফায় ধর্ষণের ঘটনায় করা মামলার আসামি জাকারিয়া ওরফে নয়নকে (৩০) গ্রেপ্তার করেছে Read more

কক্সবাজারে ভূমি অধিগ্রহণ শাখায় অভিযান চালিয়ে দুই দালাল আটক
কক্সবাজারে ভূমি অধিগ্রহণ শাখায় অভিযান চালিয়ে দুই দালাল আটক

ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় দালালচক্রের দৌরাত্ম্য ও ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন নিজেই সরেজমিনে অভিযান চালিয়ে দুই Read more

নোবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
নোবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) সুষ্ঠুভাবে Read more

টাঙ্গাইলে অটোরিকশা চুরি করতে এসে গণপিটুনিতে নিহত ১
টাঙ্গাইলে অটোরিকশা চুরি করতে এসে গণপিটুনিতে নিহত ১

টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করতে এসে আব্দুল মুমিন (৩৫) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। তিনি পাবনা জেলার সাথিয়া Read more

বরিশালে এসএসসির প্রথম দিনে বহিষ্কার ২, অনুপস্থিত ১০৩৩
বরিশালে এসএসসির প্রথম দিনে বহিষ্কার ২, অনুপস্থিত ১০৩৩

বরিশাল শিক্ষা বোর্ডে অধীনে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথমপত্রে গৌরনদীর বার্থীতে দুই পরীক্ষার্থীকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন