হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিরাপত্তা বেষ্টনী নির্মাণকাজে উপজেলা প্রশাসন বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে প্রায় এক ঘণ্টা আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকে। এতে আইনজীবী ও কয়েকশ বিচারপ্রার্থীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।বরগুনা জেলা আইনজীবী সমিতির (বার) আহ্বায়ক কমিটির সদস্য ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন উপজেলা প্রশাসনের বিরুদ্ধে এ অভিযোগ করেন।জানা গেছে, ১৯৮২ সালে আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্থাপিত হয়। স্থাপনের শুরু থেকেই আদালতের দখলে এক একর ৪৬ শতাংশ জমি রয়েছে। ওই জমিতেই সরকারের বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয় এবং দীর্ঘদিন ধরে সেখানে আদালতের বিচারিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।২০২৩ সালে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান আদালতের জমির সীমানা নির্ধারণ করেন। এরপর তিন দিকের নিরাপত্তা বেষ্টনী নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আদালতের নিরাপত্তা বেষ্টনী ও অবকাঠামো নির্মাণের জন্য গণপূর্ত বিভাগ ২২ লাখ টাকা বরাদ্দ দেয়। গত ৮ ডিসেম্বর থেকে নিরাপত্তা বেষ্টনী নির্মাণকাজ শুরু করে গণপূর্ত বিভাগ।বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আমতলী উপজেলা নির্বাহী অফিসারের (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম ঘটনাস্থলে এসে নির্মাণকাজে বাধা দেন বলে অভিযোগ ওঠে। এ খবর পেয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরানসহ আইনজীবী ও বিচারপ্রার্থীরা ঘটনাস্থলে ছুটে যান। ফলে প্রায় এক ঘণ্টা আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকে।তালতলী উপজেলার কড়াইবাড়িয়া এলাকার বিচারপ্রার্থী মাসুদ মিয়াসহ একাধিক বিচারপ্রার্থী বলেন, হঠাৎ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আদালতের প্রাচীর নির্মাণে বাধা দেওয়ায় বিচারক ও আইনজীবীরা ঘটনাস্থলে যান এবং আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যায়।আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহবুবুল আলম বলেন, নিরাপত্তা বেষ্টনী নির্মাণে বাধা দেওয়ায় বিচারিক কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোঃ মহসিন মিয়া বলেন, দীর্ঘদিন ধরে আদালতটি অরক্ষিত ছিল। দুই বছর আগে উপজেলা প্রশাসন ও আদালত কর্তৃপক্ষ যৌথভাবে সীমানা নির্ধারণ করেন। হাইকোর্টের আদেশ অনুযায়ী আদালতের নিরাপত্তার স্বার্থে ওই সীমানা অনুযায়ী বেষ্টনী নির্মাণ করা হচ্ছে। অথচ অযাচিতভাবে উপজেলা প্রশাসন এতে বাধা দিয়েছে।বরগুনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক কমিটির সদস্য ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন বলেন, নির্ধারিত পিলার অনুযায়ী হাইকোর্টের নির্দেশে আদালতের নিরাপত্তা বেষ্টনী নির্মাণ চলছিল। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) এতে বাধা প্রদান করেন।এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম বলেন, “নির্মাণকাজে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি। আদালতের নিরাপত্তা বেষ্টনী নির্মাণে কোনো সমস্যা নেই।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল‍্য নিশ্চিতে কমিটি করার নির্দেশ
কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল‍্য নিশ্চিতে কমিটি করার নির্দেশ

আসন্ন ঈদুল আজহার সময় কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল্য নিশ্চিত করা, পশু আনা-নেওয়া, বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে Read more

চট্টগ্রামের আনোয়ারায় লোহার হাতুড়ির আঘাতে বাবুর্চি নিহত, গ্রেফতার ১
চট্টগ্রামের আনোয়ারায় লোহার হাতুড়ির আঘাতে বাবুর্চি নিহত, গ্রেফতার ১

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায় লোহার হাতুড়ির আঘাতে মো. ইউনুছ (৩৫) নামে এক বাবুর্চি নিহত হয়েছেন। বুধবার (৫ Read more

বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন
বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

যশোরের বেনাপোল রেলওয়ে লেবার শ্রমিকদের উপর হামলার সংবাদ প্রকাশ করায় আনন্দ টেলিভিশন ও দৈনিক কল্যাণের বেনাপোল প্রতিনিধি এবং শার্শা উপজেলা Read more

নাম ছাড়া ভিত্তিপ্রস্তর, প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা
নাম ছাড়া ভিত্তিপ্রস্তর, প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেলসহ সড়ক সেতু নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। Read more

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর
ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল Read more

গাজা থেকে ফেরত পাওয়া তিন মরদেহ জিম্মিদের নয়: ইসরায়েল
গাজা থেকে ফেরত পাওয়া তিন মরদেহ জিম্মিদের নয়: ইসরায়েল

গাজা থেকে এই সপ্তাহে হামাস যে তিনজনের মরদহে রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করেছে, তা কোনও জিম্মির দেহ নয় বলে শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন