গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন ২০২৫–এর ভোটগ্রহণ আগামী ২৫ সেপ্টেম্বর। দীর্ঘ সাত বছর পর আয়োজিত এ নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এবারের আলোচনায় রয়েছেন একঝাঁক তরুণী প্রার্থী, যারা শুধু নারী প্রতিনিধিই নন, বরং ক্যাম্পাসে পরিবর্তন ও সমতার বার্তাবাহক হয়ে উঠেছেন।গণ বিশ্ববিদ্যালয়ে মোট ৪ হাজার ৭৬১ ভোটারের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে গকসু নির্বাচন। প্রার্থীদের প্রচারণায় এখন সরব পুরো ক্যাম্পাস। তবে আলোচনায় এগিয়ে রয়েছেন নারী প্রার্থীরাও। সাধারণ সম্পাদক, সম্পাদকীয় ও কার্যনির্বাহী সদস্য পদে তাদের পদচারণা শিক্ষার্থীদের মনে নতুন প্রত্যাশা জাগিয়েছে।গকসুর সূচনা ২০১৩ সালে। সেই প্রথম সংসদেই নারী নেতৃত্ব দৃশ্যমান হয়। তখন সহ-সাহিত্য ও ম্যাগাজিন সম্পাদক পদে ছিলেন জিনাত রেহানা (মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং), নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ছিলেন হাফিজা খান লীনা (আইন), সহ-নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ছিলেন সাদিয়া হালিম (রাজনীতি ও প্রশাসন), সেমিনার ও বিতর্ক সম্পাদক ছিলেন মাহমুদা বেগম (ইংরেজি) এবং সহ-সেমিনার ও বিতর্ক সম্পাদক ছিলেন লিনা নার্গিস (এমবিবিএস)। সেবার ভিপি পদে নির্বাচিত হয়েছিলেন এমবিবিএস ব্যাচের মিশু।দ্বিতীয় সংসদে (২০১৫) আলোচনায় আসেন আইন বিভাগের কণিকা। তিনি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। একই নির্বাচনে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন ইফফাত ফারহা মৌসুমী এবং নুসরাত জাহান টুম্পা (এমবিবিএস) নির্বাচিত হন সহ ক্রীড়া সম্পাদক (Indoor Games) পদে। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে ফার্মেসির খাদিজাতুত তাহিয়া সেতু নির্বাচিত হন কোষাধ্যক্ষ। ইতিহাস ঘেঁটে দেখা যায়, গকসু নির্বাচনে নারীদের অংশগ্রহণ বরাবরই উজ্জ্বল। এবারের নির্বাচনে সেই ধারাবাহিকতা আরও সুস্পষ্ট।“নারী হয়েও আমি শুধু মেয়েদের প্রতিনিধি নই”  আফসানা মিমি, সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী: “আমি নারী হয়েও শুধু মেয়েদের প্রতিনিধি নই, বরং নারী-পুরুষ নির্বিশেষে সবার সমস্যার কথা শুনতে চাই। অনেক সময় জিএস-এ মেয়েদের প্রার্থী দেখা যায় না। এবার যখন দেখলাম কোনো মেয়ে আসছে না, তখনই আমি মনোনয়ন তুললাম। আমি চাই আমার আপুরা জানুক, আমরা চুপ করে বসে থাকার জন্য নই।”তার অগ্রাধিকার: লাইব্রেরি ও ল্যাব উন্নয়ন, সিসিটিভি ও নিরাপত্তা, র‍্যাগিংবিরোধী জিরো টলারেন্স, সাংস্কৃতিক ক্লাব শক্তিশালীকরণ, ক্যারিয়ার গাইডলাইন ও নেতৃত্ব প্রশিক্ষণ।শারমিন আক্তার, দপ্তর সম্পাদক পদপ্রার্থী: “আমি চাই ছাত্র সংসদকে আরও স্বচ্ছ, সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব করতে। নারী নেতৃত্ব এলে সিদ্ধান্তে নতুন দৃষ্টিভঙ্গি আসে। দায়িত্বশীলতা বাড়ে। শিক্ষার্থীদের ফিডব্যাক ও কল্যাণমূলক কাজে আমি সবসময় সক্রিয় থাকব।”লীশা চাকমা, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী: “আমি চাই সাহিত্য-সংস্কৃতিতে সৃজনশীলতা ও বৈচিত্র্য উজ্জীবিত হোক। চাকমা জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে আমি এই বৈচিত্র্যকে সামনে আনতে চাই। নারী হিসেবে অনেক বাধা আসে, কিন্তু আমি প্রমাণ করতে চাই—নেতৃত্ব নারী-পুরুষ নির্বিশেষে সমান যোগ্যতার।”তার অগ্রাধিকার: নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো, নতুন সাংস্কৃতিক প্ল্যাটফর্ম গড়ে তোলা, সংখ্যালঘু ও আদিবাসী সংস্কৃতি তুলে ধরা।মেঘলা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী: “গণ বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীদের সুযোগ দিয়েছে, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেনামি হয়রানি এখনো বড় সমস্যা। আমি চাই ইতিবাচক প্রচারণা, শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করতে। নারী নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হবে, এটাই আমার বিশ্বাস।”সম্পাদকীয় পদের বাইরেও কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক তরুণী। তাদের মধ্যে রয়েছেন: মিনতুজ আক্তার মিম (আইন), খুরশিদ জাহান (ইইই), মেহেরুন খিলজী মিতু (সিএসই), সানজিদা আক্তার জেবা (কৃষি), সারফুন নাহার স্বর্ণা (ফলিত গণিত), নাশরুন সেঁজুতি অরণি (মাইক্রোবায়োলজি)।নারী প্রার্থীরা বলছেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো: নেতৃত্বকে এখনো অনেকের কাছে পুরুষকেন্দ্রিক ধরা হয়, অনলাইন ও সরাসরি বিদ্রুপ-সমালোচনা, বেনামি হয়রানি, রাতের প্রচারণায় পারিবারিক ও সামাজিক সীমাবদ্ধতা, প্রচারণার অর্থ ও টিম গঠনে সমস্যা। তবুও তারা এগিয়ে এসেছেন- আত্মবিশ্বাস ও দৃঢ়তার সাথে।বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক নূর-ই তাহরিমা বলেন, “এবারের নির্বাচনে নারী প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত। যদিও সামাজিক ও অনলাইন হয়রানির মতো প্রতিবন্ধকতা রয়ে গেছে, তারা আত্মবিশ্বাস নিয়ে এগোচ্ছে এবং সহপাঠীরাও পাশে দাঁড়াচ্ছে। আমি বিশ্বাস করি, নারী নেতৃত্ব নিরাপত্তা, স্যানিটেশন, যৌন হয়রানি প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্যসহ উপেক্ষিত বিষয়গুলোকে সামনে নিয়ে আসবে। এতে কার্যক্রম আরও অন্তর্ভুক্তিমূলক ও মানবিক হবে।”এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘এনসিপি আমাকে মনোনয়ন দিয়েছে, কিন্তু বটের আক্রমণ থেকে মুক্তি দেয়নি’
‘এনসিপি আমাকে মনোনয়ন দিয়েছে, কিন্তু বটের আক্রমণ থেকে মুক্তি দেয়নি’

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মনোনয়ন পেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। বুধবার (১০ ডিসেম্বর) Read more

ক্যান্সারের সাথে ২৬ মাসের লড়াইয়ে ক্লান্ত শিশু রাফসান
ক্যান্সারের সাথে ২৬ মাসের লড়াইয়ে ক্লান্ত শিশু রাফসান

দীর্ঘ ২৬ মাস ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত তৃতীয় শ্রেণির ছাত্র রাফসান। চন্দনাইশ পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ও গ্রামীণ Read more

পিএসজিকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি
পিএসজিকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি

ঢাক-ঢোল পিটিয়ে নতুন ফরম্যাটে শুরু হয়েছে ক্লাব বিশ্বকাপের সাজানো-গোছানো আসর। ফিফার ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে Read more

চাটমোহরে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মুসল্লির
চাটমোহরে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মুসল্লির

পাবনার চাটমোহরে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সিএনজি অটোরিকশার ধাক্কায় আজিম উদ্দিন মোল্লা (৫৫) নামের এক মুসল্লী নিহত Read more

পবিত্র আশুরা আজ
পবিত্র আশুরা আজ

আজ ১০ই মহররম। পবিত্র আশুরা। বিশ্ব জুড়ে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ এক দিন। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের Read more

চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ডে দেওয়া হবে জ্বালানি তেল
চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ডে দেওয়া হবে জ্বালানি তেল

চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে ‘ফুয়েল কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।রবিবার (২৯ মার্চ) দুপুরে জ্বালানি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন