কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি, কুলিয়ারচর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল মিল্লাত মিয়া (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নুরুল মিল্লাত মিয়া ছিলেন ত্যাগী, আদর্শিক ও নম্রস্বভাবের রাজনৈতিক কর্মী। দলীয় কোনো সুযোগ-সুবিধা নয়, বরং সংগ্রাম আর সহযোদ্ধাদের পাশে থাকা ছিল তার জীবনের ধারা। তিনি স্ত্রী এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।এদিকে নুরুল মিল্লাত মিয়ার মৃত্যুতে বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বাদ আসর কুলিয়ারচর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পূর্ব গাইলকাটা এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।জানা যায়, শুক্রবার ভোরে কুলিয়ারচর পৌরসভার খড়কমারা এলাকায় নিজ বাড়িতে অসুস্থতা বোধ করলে তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. শরিফুল আলম, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালসহ অসংখ্য নেতাকর্মী তার বাড়িতে ভিড় জমিয়েছেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. শরিফুল আলম বলেন, নুরুল মিল্লাত মিয়া দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। রাজপথের আন্দোলন-সংগ্রামই ছিল তার রাজনৈতিক জীবনের প্রধান ক্ষেত্র। রাজপথের একজন সাহসী, নিবেদিত ও নির্ভীক কর্মীকে দল হারাল, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেমিকের সঙ্গে রাতে দেখা করতে এসে ধাওয়া খেয়ে পুকুরে, অতঃপর…
প্রেমিকের সঙ্গে রাতে দেখা করতে এসে ধাওয়া খেয়ে পুকুরে, অতঃপর…

কুমিল্লার মনোহরগঞ্জে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পুকুরে লাফিয়ে পড়ে প্রেমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার Read more

শেখ হাসিনা-সাবেক ৩ সিইসিসহ ২৪ জনের বিরুদ্ধে বিএনপির মামলা
শেখ হাসিনা-সাবেক ৩ সিইসিসহ ২৪ জনের বিরুদ্ধে বিএনপির মামলা

আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ৩টি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনারকে Read more

আশুলিয়ার আলোচিত যুবলীগ নেতা রাজন ভূঁইয়া গ্রেপ্তার
আশুলিয়ার আলোচিত যুবলীগ নেতা রাজন ভূঁইয়া গ্রেপ্তার

আশুলিয়ায় অভিযান চালিয়ে একাধিক ছাত্র-জনতার হত্যা মামলার আসামি যুবলীগ নেতা জলিল উদ্দীন ভূঁইয়া ওরফে রাজন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ এর Read more

বরগুনায় খালে পড়ে শিশু নিখোঁজ, ৩ ঘণ্টা পর লাশ উদ্ধার
বরগুনায় খালে পড়ে শিশু নিখোঁজ, ৩ ঘণ্টা পর লাশ উদ্ধার

বরগুনার তালতলীতে খালে পড়ে নিখোঁজের ৩ ঘন্টা পরে মো. মাহাদী নামের দুই বছরের এক শিশুর মরাদেহ উদ্বার করেছেন ফয়ার সার্ভিস।বৃহস্পতিবার Read more

মেঘলা থাকবে ঢাকার আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি
মেঘলা থাকবে ঢাকার আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। Read more

ইরান যুদ্ধ অবসানে বৈঠকের আয়োজনে প্রস্তুত পাকিস্তান
ইরান যুদ্ধ অবসানে বৈঠকের আয়োজনে প্রস্তুত পাকিস্তান

বিবদমান সব পক্ষ চাইলে চলমান যুদ্ধের সমঝোতামূলক সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে আলোচনার আয়োজন করতে ইসলামাবাদ প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন