ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ২৯০ মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এ ছাড়া এর আগে নিজেদের ১৩ জন সেনা নিহত হওয়ার খবর দিয়েছিল মার্কিন বাহিনী।বুধবার (২৫ মার্চ) সেন্টকমের একজন মুখপাত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেন্টকমের এক মুখপাত্র বলেন, যুদ্ধ শুরুর পর থেকে আহত হওয়া সেনাদের মধ্যে ২৫৫ জন ইতোমধ্যে সুস্থ হয়ে পুনরায় দায়িত্বে ফিরেছেন। এছাড়া ১০ জনের অবস্থা গুরুতর। তবে বাকি ২৫ জনের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ‘এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই দিনে ইসরায়েলও ‘লায়ন রোর’ নামে পৃথক অভিযানে অংশ নেয়। এর জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটি থাকা বিভিন্ন দেশে পাল্টা হামলা চালায় তেহরান। এরপর পুরো অঞ্চলজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে।প্রায় চার সপ্তাহ ধরে চলমান এই যুদ্ধে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনাও ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও একাধিক সামরিক উড়োজাহাজ ও যুদ্ধবিমান ধ্বংস হওয়ার খবরও পাওয়া গেছে।সূত্র : বিবিসি এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘার ভুট্টা ক্ষেতে যুবক হত্যার আসামি গিয়াস গ্রেফতার
বাঘার ভুট্টা ক্ষেতে যুবক হত্যার আসামি গিয়াস গ্রেফতার

রাজশাহীর বাঘায় ভুট্টা ক্ষেতে   হত্যাকান্ডের আসামী লতিফুল ইসলাম ওরফে গিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ও র‌্যাব-৪, সিপিসি-২, সাভার Read more

গাজায় একদিনে নিহত ৯৪, মোট প্রাণহানি ৬১ হাজার প্রায়
গাজায় একদিনে নিহত ৯৪, মোট প্রাণহানি ৬১ হাজার প্রায়

সোমবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৯৪ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৪৩৯ Read more

একই পরিবারের দুই ছেলের পানিতে করুণ পরিণতি
একই পরিবারের দুই ছেলের পানিতে করুণ পরিণতি

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের চাঁদেরপাড়ায় বাকখালী নদীর তীরে কান্নায় ভেঙে পড়েছে এক পরিবার। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ফুটবল খেলতে Read more

ধরা পড়ছে মাঝিমাল্লারা, আড়ালে রয়ে যাচ্ছে চোরাকারবারিরা
ধরা পড়ছে মাঝিমাল্লারা, আড়ালে রয়ে যাচ্ছে চোরাকারবারিরা

সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিনিয়ত কক্সবাজারের গভীর সমুদ্র পথ দিয়ে অবৈধ পন্থায় মিয়ানমারে পাচার হচ্ছে দেশীয় পণ্য ও নির্মাণ সামগ্রী।তথ্য Read more

কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: মির্জা ফখরুল
কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: মির্জা ফখরুল

আমাদের নিয়ে অনেকে ভুল বুঝানোর চেষ্টা করছেন। আমরা ৯৫ শতাংশ মুসলমান৷ আমরা অঙ্গীকারবদ্ধ কোরআন-সুন্নাহর বাইরে কোন আইন করা হবেনা বলে Read more

কালকিনিতে বনাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ উদযাপন
কালকিনিতে বনাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ উদযাপন

আজ পহেলা বৈশাখ ১৪৩২, নববর্ষের প্রথম দিন। বাংলা পঞ্জিকার পাতায় আজ যুক্ত হলো আরো একটি নতুন বছর। পহেলা বৈশাখ বাঙালির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন