আমজনতার দলের নিবন্ধনের দাবিতে অনশনরত তারেক রহমানের পাশে দাড়িঁয়ে বিএনপির পক্ষে সংহতি জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সামনে গিয়ে এ সংহতি জানান তিনি।এ সময়ে রিজভী বলেন, ‘তারেকের আমজনতার দল নিবন্ধিত হয়নি। আমি দেখিছি কিছু গুরুত্বহীন দলও নিবন্ধিত হয়েছে। কিন্তু তারেকের দলকে নিবন্ধন দেওয়া হলো না কেন আমি বুঝতে পারলাম না। তারেক এই দেশের স্বার্থে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছন; দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছেন।’তিনি বলেন, ‘তারেক একটি রাজনৈতিক দল গঠন করেছেন এবং সেটির নিবন্ধনের জন্য আবেদন করেছেন। সে তো কোনো গোপন রাজনৈতিক দল করতে চায়নি। সে আইনসম্মতভাবে রাজনীতি করতে চেয়েছে।সে স্বাধীনতার পক্ষে কাজ করেছে।আজকে তার দলের নিবন্ধন দেবেন না, তাহলে আপনারা কাদের নিবন্ধন দেবেন?’তারেকের প্রতি সংহতি জানিয়ে রিজভী আরও বলেন, ‘তারেক যে রাজনৈতিক দল গঠন করেছে তার নিবন্ধন অবশ্যই সে প্রাপ্য। এই ন্যায়সঙ্গত কারণে সে যে অনশন কর্মসূচি পালন করছেন, তার প্রতি আমি বাংলাদেশ জাতীয়তাবদী দল-বিএনপির পক্ষ থেকে পূর্ণ সংহতি জ্ঞাপন করছি।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিকরা দেশের জনগণের মুখপাত্র: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
সাংবাদিকরা দেশের জনগণের মুখপাত্র: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

চাঁদপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ Read more

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত শরীয়তপুরের দুই শিক্ষার্থীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
মাইলস্টোন দুর্ঘটনায় নিহত শরীয়তপুরের দুই শিক্ষার্থীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো শরীয়তপুরের দুই শিক্ষার্থী আব্দুল্লাহ Read more

চকরিয়ায় কক্সবাজার-ঢাকাগামী রেলের বিরতির দাবি
চকরিয়ায় কক্সবাজার-ঢাকাগামী রেলের বিরতির দাবি

বাংলাদেশ রেলওয়ে সাবেক সরকারের সময়ে দোহাজারী-কক্সবাজার রেলপথ স্থাপন করে। কক্সবাজারের চকরিয়া রেলওয়ে স্টেশন ৬ উপজেলার গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং মাতারবাড়ি কয়লা Read more

নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৬ জনের প্রাণহানি, নিখোঁজ ১৪
নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৬ জনের প্রাণহানি, নিখোঁজ ১৪

নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে কৃষক ও জেলেদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ২৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও ১৪ জন Read more

বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না : প্রধান উপদেষ্টা
বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না। দেশের গণতন্ত্র আর কখনো হুমকির Read more

কুমিল্লায় কোরবানির পশুর হাটে দেশি মাঝারি গরুর জোয়ার
কুমিল্লায় কোরবানির পশুর হাটে দেশি মাঝারি গরুর জোয়ার

কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে কুমিল্লার পশুর হাটগুলো। জেলার লালমাই উপজেলার বাগমারা, সদর দক্ষিণের সুয়াগাজী বাজারসহ বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন