তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেননি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি জানিয়েছেন, ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই সেরা। আর তাই এরই মধ্যে ভোলা-১ আসন থেকে তিনি মনোনয়ন জমা দিয়েছেন।এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে ঢাকা-১৭ আসনে প্রাথমিকভাবে আন্দালিভ রহমান পার্থকে ছেড়ে দিয়েছিল বিএনপি। তবে রোববার (২৮ ডিসেম্বর) এই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন এ আসনে তার পক্ষে মনোনয়ন ফরমও সংগ্রহ করেন দলটির চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।এদিকে ঢাকা-১৭ আসনে দীর্ঘদিন ধরেই নির্বাচনী প্রচার চালিয়ে আসছিলেন পার্থ। তবে তারেক রহমানের নির্বাচনী ঘোষণার পর নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি বলেন, ‘ঢাকা-১৭ আসনের বেস্ট প্রার্থী তারেক ভাই (তারেক রহমান)। তার সম্মানে আমি এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করিনি।” তিনি আরও বলেন, “আমি গতকাল ভোলা-১ আসন থেকে মনোনয়ন সাবমিট করে দিয়েছি।’   আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই শহীদ পরিবারে অনুদান-ভাতা বণ্টনে সরকারের নতুন বিধিমালা
জুলাই শহীদ পরিবারে অনুদান-ভাতা বণ্টনে সরকারের নতুন বিধিমালা

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারকে দেওয়া এককালীন অনুদান ও মাসিক ভাতা স্বামী বা স্ত্রী, সন্তান এবং বাবা-মায়ের মধ্যে সমান ৩ ভাগে Read more

সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা
সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে নদীতে বিপদসংকুল পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উপকূলীয় ও অভ্যন্তরীণ রুটে সব ধরনের Read more

মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত ইউএনও সোমাইয়া আক্তার। রবিবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সৌজন্য সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পরিবার Read more

‘কূটনীতিক ভারসাম্য ধরে রাখা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ’
‘কূটনীতিক ভারসাম্য ধরে রাখা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ’

এশিয়ার ২ পরাশক্তি ভারত ও চীনের কূটনৈতিক সম্পর্কে দেখা যাচ্ছে এখন নতুন রসায়নে। দীর্ঘদিনের টানাপোড়েন আর অবিশ্বাসে ঘেরা সম্পর্ক ভুলে Read more

চুয়াডাঙ্গা হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গা হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোহাম্মদ মানিক (২৮) কে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৩০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন