টাঙ্গাইলে রানা আহাম্মেদ নামের এক ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলা ও ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৬ মে) দুপুরে শহরের বেলটিয়াবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। তিনি গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত রানা আহাম্মেদ (৫৫) শহরের পলাশতলী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন ঠিকাদার। এ ঘটনায় বেলটিয়াবাড়ী এলাকায় আতঙ্ক বিরাজ করছে।প্রত্যক্ষদর্শী হাসান সাদিক জানান, ‘রানাসহ আমরা পাঁচজন ঠিকাদার একটি দোকানে বসে ছিলাম। এ সময় সন্ত্রাসীরা রানাকে দোকান থেকে ডেকে নিয়ে রড দিয়ে পেটাতে থাকে। আমরা ভয়ে তার কাছে যেতে পারিনি। পরে লোকজন নিয়ে এগিয়ে গেলে ৬-৭ জনের একটি সন্ত্রাসী দল দুটি রিভলবার দিয়ে ৪/৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত চলে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়।’রানা আহাম্মেদের পরিবারের অভিযোগ- দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি পক্ষের সঙ্গে বিরোধ চল আসছে। ধারণা করা হচ্ছে- জমি সংক্রান্ত বা ঠিকাদারী কোনো দ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। আহত রানা আহাম্মেদ জানান, ‘পেশাগত কাজে আমি শহরের বেলটিয়া বাড়ি মোড় বিদ্যুৎ অফিস থেকে বের হলে কয়েকজন সন্ত্রাসী আমাকে ঘিরে ধরে। তাদের মধ্যে দুইজন দুই দিক থেকে দুটি পিস্তল আমার মাথায় ঠেকায়, তারপর ২/৩ জন আমাকে রড দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এক পর্যায়ে আমি মাটিতে লুটিয়ে পড়ি।’টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক হাশিম রেজা জানান, ‘তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।’এই বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহম্মেদ মুঠোফোনে জানান, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কন্যা সন্তানের বাবা হয়ে আলহামদুলিল্লাহ বললেন অপূর্ব
কন্যা সন্তানের বাবা হয়ে আলহামদুলিল্লাহ বললেন অপূর্ব

বাবা হলেন ছোটপর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার স্ত্রী শাম্মা দেওয়ান কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে সোশ্যাল Read more

দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান
দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির প্রধান হিসেবে আজ সোমবার (১২ মে) দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। গত ৭ Read more

সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন
সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত আসন সমঝোতা নিয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংবাদ সম্মেলনে যোগ দেখা যায়নি চরমোনাই পীরের দল Read more

মেহেরপুরে স্যালো ইঞ্জিনচালিত গাড়ির ধাক্কায় প্রাণ গেল শিশুর
মেহেরপুরে স্যালো ইঞ্জিনচালিত গাড়ির ধাক্কায় প্রাণ গেল শিশুর

মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান স্টিয়ারিং গাড়ির ধাক্কায় তাসমিয়া খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) Read more

রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত
রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত

রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১০টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনের উদ্ধারকাজ Read more

ময়মনসিংহে দুই সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
ময়মনসিংহে দুই সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুই সাংবাদিকসহ কয়েকজনের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা করেছেন পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী। শনিবার (২৪ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন