টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের মেঘনা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র সেতুটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বহু বছর ধরে সংস্কার না হওয়ায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।সরেজমিনে দেখা যায়, সেতুর কাঠামোতে ফাটল ধরেছে, নিচের মাটি ধসে পড়েছে এবং কয়েকটি অংশ বাঁশ ও কাঠ দিয়ে সাময়িকভাবে পারাপারের ব্যবস্থা করা হয়েছে। বর্ষাকালে খালের পানি জমে সেতুটি আরও বিপজ্জনক হয়ে ওঠে। প্রতিদিন কোমলমতি শিক্ষার্থীরা প্রাণের ঝুঁকি নিয়ে এই সেতু পার হয়ে বিদ্যালয়ে আসে।বিদ্যালয়ে আসা-যাওয়ার রাস্তাটিও এখনও কাঁচা। বৃষ্টির সময় কাদা ও পানি জমে শিক্ষার্থীদের চলাচল আরও দুর্বিষহ হয়ে পড়ে।বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে এখানে ৮৪ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন এবং পাঠদান করছেন ৬ জন শিক্ষক-শিক্ষিকা। বিদ্যালয়টির জমির পরিমাণ ৩৩ শতাংশ।শিক্ষার্থীরা বলেন, “আমরা ভয় পাই সেতু পার হতে। তবুও স্কুলে আসতে হয়। স্কুলে আসার রাস্তাটাও কাঁচা, বৃষ্টিতে কাদা হয়ে যায়। তখন হাঁটাও কষ্টকর হয়ে পড়ে।”অভিভাবকরা বলেন, “প্রতিদিন সন্তানদের স্কুলে পাঠাতে ভয় লাগে। যে কোনো সময় সেতুটি ভেঙে পড়তে পারে।” তারা প্রশাসনের কাছে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলসুম আক্তার বলেন, “বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন এই ভাঙা সেতু পার হয়ে স্কুলে আসে। সেতুর কাঠের তক্তা অনেকখানি ক্ষয়ে গেছে, বাঁশের ওপর দিয়ে পারাপার করতে হয়। বর্ষার সময়ে সেতুটি পিচ্ছিল হয়ে যায় এবং নিচে খালের পানি ওঠে, তখন পড়ার ঝুঁকি আরও বাড়ে। শুধু শিক্ষার্থীরাই নয়, আশেপাশের গ্রামের মানুষও এই সেতু ব্যবহার করেন। আমরা নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত দরখাস্ত দিয়েছি। আশা করি প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে, না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘বিষয়টা আমরা সরজমিনে পরিদর্শন করে জেনেছি। শিক্ষার্থীদের নিরাপত্তা ও ঝুকিমুক্ত পাঠদানের বিষয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উপজেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলমান রয়েছে।”এলাকাবাসী বলেন, “দীর্ঘদিন ধরে আমরা এই সেতুর সংস্কারের দাবি জানিয়ে আসছি। যদি সেতুটি দ্রুত নির্মাণ করা হয়, তাহলে শুধু শিক্ষার্থীরাই নয়, আশেপাশের চারটি গ্রামের মানুষও উপকৃত হবে।”ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীনগরে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ, দুই দিন পর মিলল লাশ
নবীনগরে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ, দুই দিন পর মিলল লাশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দড়াভাঙ্গা এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ও বালুবোঝাই বুলড্রেজারের মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ হওয়ার ৪০ ঘণ্টা পর উদ্ধার Read more

সেই আনিসা ফেল করেছেন ৩ বিষয়ে
সেই আনিসা ফেল করেছেন ৩ বিষয়ে

‘মায়ের অসুস্থতার কারণে কেন্দ্রে দেরিতে আসায়’ প্রথম পরীক্ষা দিতে না পারা সেই আনিসা আহমেদ এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন। জানা গেছে, Read more

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত যুবক, শেষমেশ আত্মহত্যা
অনলাইন জুয়ায় সর্বস্বান্ত যুবক, শেষমেশ আত্মহত্যা

যশোরে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে হৃদয় (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে Read more

এবার ইউরোপ থেকে ফেরত আসছে ৫২ বাংলাদেশি
এবার ইউরোপ থেকে ফেরত আসছে ৫২ বাংলাদেশি

বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে ইতালি, অস্ট্রিয়া, গ্রিস ও সাইপ্রাস থেকে ৫২ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে।  আজ বৃহস্পতিবার সকাল ৭টার Read more

জীবননগরে সাড়ে ৫ মাস পর কবর থেকে যুবকের মরদেহ উত্তোলন
জীবননগরে সাড়ে ৫ মাস পর কবর থেকে যুবকের মরদেহ উত্তোলন

চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার ঘটনায় দীর্ঘ সাড়ে ৫ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হলো জীবননগর Read more

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  উপলক্ষে নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন