ফরিদপুরের আলফাডাঙ্গায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাকাত মোল্যা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাকাত মোল্যা উপজেলার বানা ইউনিয়নের টোনারচর গ্রামের মৃত মিনসার মোল্যার ছেলে। তিনি নরসিংদীতে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ অক্টোবর থেকে জ্বরে ভুগছিলেন তিনি। পরে ৭ অক্টোবর রাকাত মোল্যা তার কর্মস্থল নরসিংদী থেকে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর তার শরীরে ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হয়। গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাকাত মোল্যাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছাকায়েত মোল্যা বলেন, ‘মরদেহ গ্রামের বাড়িতে এসেছে। সোমবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে তার মরদেহ দাফন করা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘পিআর কিংবা ইভিএম নয়, জনগণ বুঝে ব্যালট পেপার’
‘পিআর কিংবা ইভিএম নয়, জনগণ বুঝে ব্যালট পেপার’

একটি অনির্বাচিত সরকার বেশিদিন টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। তিনি Read more

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী
মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হয়েছেন। তাকে প্রাণঢালা Read more

ইরানে ভয়ঙ্কর বাঙ্কার বাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র
ইরানে ভয়ঙ্কর বাঙ্কার বাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র

ইরানের ইসফাহানে ৯০০ কেজি ওজনের বাঙ্কার বাস্টার বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট Read more

ইসরায়েলি নেতৃত্বের একটি অংশ ক্রিমিনাল: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট
ইসরায়েলি নেতৃত্বের একটি অংশ ক্রিমিনাল: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট

ইসরায়েলের নেতৃত্বের একটি অংশ “ক্রিমিনালদের দিয়ে গঠিত” বলে মন্তব্য করেছেন দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ। তার মতে, ইসরায়েল Read more

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা
দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

দেশের বাজারে প্রায়ই স্বর্ণের বাজার ওঠানামা করে। সর্বশেষ ঘোষণায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সবশেষ সমন্বয়কৃত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন