নড়াইলের কালিয়া উপজেলায় ইজিভ্যানের চাকায় পরনে থাকা ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম শিরিন আক্তার শারমিন (৩২)।বুধবার (২৫ জুন) বিকালে উপজেলার নড়াগাতী থানার ঘোষিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিরিন আক্তার শারমিন উপজেলার নড়াগাতী থানার ইসলামপুর গ্রামের পান্নু শেখের স্ত্রী। তার দুই মেয়ে সন্তান রয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিরিন আক্তার শারমিনের স্বামী পান্নু শেখ ঢাকায় চাকরি করেন। সেই সুবাদে দুই মেয়েকে নিয়ে ঢাকায় থাকেন ওই দম্পতি। কয়েকদিন আগে নিজ বাড়ি ইসলামপুরে আসেন তারা। এরপরে ওই গৃহবধূর স্বামী পান্নু শেখ ঢাকায় চলে যান। বুধবার বিকেলে শশুর বাড়ি ইসলামপুর থেকে শিরিন তার দুই মেয়েকে নিয়ে বাবার বাড়ি যশোরের উদ্দেশ্যে রওনা হন। এ সময় ইজিভ্যানে উঠে লোহাগড়ার দিকে যাওয়ার পথে ঘোষিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পৌঁছালে অসাবধানতাবশত পরনে থাকা ওড়না ইজিভ্যানের চাকায় পেঁচিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাতকানিয়ায় বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সাতকানিয়ায় বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকা থেকে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী Read more

নেপালে বিক্ষোভের সময় আগুন দেওয়া ভবনগুলোতে পাওয়া যাচ্ছে মরদেহ
নেপালে বিক্ষোভের সময় আগুন দেওয়া ভবনগুলোতে পাওয়া যাচ্ছে মরদেহ

নেপালে গত সপ্তাহের গণআন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দেশটির সরকার নতুন এ তথ্য জানিয়েছে।গত সোমবার Read more

বাঘায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ বাড়িতে আগুন
বাঘায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ বাড়িতে আগুন

রাজশাহীর বাঘায় সি.এন.জি চালিত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিটি পরিবার আর্থিকভাবে ব্যাপক ক্ষতির শিকার Read more

ছাত্রদলের প্যানেলকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ভিপি প্রার্থী
ছাত্রদলের প্যানেলকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ভিপি প্রার্থী

দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(চাকসু) নির্বাচন। এ নির্বাচনে সহ সভাপতি Read more

উলিপুরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মসলা বিক্রেতার
উলিপুরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মসলা বিক্রেতার

কুড়িগ্রামের উলিপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে ঝালমুড়ি বিক্রেতার হাতে এক মসলা বিক্রেতার মৃত্যু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার পান্ডুল ইউনিয়নের Read more

ইরানের হাসপাতালে হামলা চালালো ইসরাইল
ইরানের হাসপাতালে হামলা চালালো ইসরাইল

ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত ফারাবি হাসপাতালে ইসরায়েল  হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।সোমবার (১৬ জুন) সামাজিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন