বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণে আমরণ অনশনরত শিক্ষার্থীদের মধ্যে ৫ জন অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে ববির গ্রাউন্ডফ্লোরে অনশনরত অবস্থায় তারা অসুস্থ হয়ে পড়ে। এর আগে, সোমবার রাত থেকে আমরণ অনশনে বসেন আন্দোলনরত ১১ শিক্ষার্থী। পাশাপাশি শিক্ষার্থীদের ডাকা একাডেমিক ও প্রশাসনিক শাটডাউনে ববিতে অচলাবস্থা চলছে। এতে সংহতি জানিয়েছেন ববির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরাও।অসুস্থ শিক্ষার্থীরা হলেন- ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের রবিউল ইসলাম, আইন বিভাগের ওয়াহিদুর রহমান ও শওকত ওসমান স্বাক্ষর, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রায়হান ও ইমন হাওলাদার।অনশনরত বাকি ৬ শিক্ষার্থী হলেন- লোক প্রশাসন বিভাগের মোকাব্বেল শেখ, ইংরেজির এনামুল হক, বাংলা বিভাগের সাব্বির হোসেন, আইন বিভাগের আব্দুর রহমান, গণ যোগাযোগ ও সাংবাদিকতার নাজমুল ঢালি, দর্শনের ইফতেখার রহমান ও লোকপ্রশাসন বিভাগের মাইদুল ইসলাম তুষার।অনশনরত শিক্ষার্থীদের একজন মোকাব্বেল শেখ বলেন, আমাদের যৌক্তিক দাবি আদায়ে আমরণ অনশনে বসেছি। দাবি আদায় না করে ঘরে ফিরবো না।জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষার্থী সুজয় শুভ বিকাল ৫টায় বলেন, ফ্যাসিস্টের দোসরদের পুনর্বাসন, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেয়া, স্বৈরাচারী মনোভাবের এ উপাচার্য আমরা চাই না। আন্দোলনের ২৯ দিনেও তিনি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেননি। তাই আমরা অমরণ অনশনের ডাক দিয়েছি। একে একে অনশনরতরা অসুস্থ হয়ে পড়ছে। দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি মেনে না নিলে অনশনরতদের জীবন রক্ষায় দক্ষিণাঞ্চল অচল করে দেয়া হবে। প্রাণের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে দক্ষিণাঞ্চলবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩
দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩

দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কায় ১ জন নিহত হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই নাসির গ্লাস এলাকায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সকে পেছন থেকে Read more

চীন থেকে ২০টি জে-১০ সিই যুদ্ধবিমান কেন কিনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার?
চীন থেকে ২০টি জে-১০ সিই যুদ্ধবিমান কেন কিনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার?

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চীনের তৈরি ২০টি যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে।নির্বাচনের মাত্র পাঁচ মাস আগে অন্তর্বর্তী সরকারের নেওয়া প্রতিরক্ষা খাতের এই Read more

সিংড়ায় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিংড়ায় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে Read more

নোয়াখালীতে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
নোয়াখালীতে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের Read more

পাকিস্তানে হামলার পর মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা
পাকিস্তানে হামলার পর মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

পাকিস্তানে চালানো হামলার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিলি লিখেছেন, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।দেশের নিরাপত্তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন