কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ মে) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এ নিয়ে টানা আট রাত ধরে কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল।শুক্রবার (২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তান সেনাবাহিনী টানা অষ্টম রাতেও বিনা উসকানিতে গুলি চালিয়েছে। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিভিন্ন চৌকি থেকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়।এই গুলির লক্ষ্য ছিল কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা ও আখনুর—জম্মু ও কাশ্মিরের এই এলাকাগুলোর বিপরীতে থাকা ভারতীয় পোস্টগুলো। ভারতীয় সেনাবাহিনীও এই ৭৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে পাল্টা জবাব দিয়েছে।এই গোলাগুলি এমন এক সময়ে হচ্ছে, যখন এপ্রিলের ২২ তারিখ পেহেলগামে ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে টানাপড়েন চরমে পৌঁছেছে। দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি নানা শাস্তিমূলক পদক্ষেপও নিচ্ছে।এনডিটিভি জানায়, ভারত গত ২৪ এপ্রিল রাতে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার কয়েক ঘণ্টা পর থেকেই পাকিস্তান সেনাবাহিনী সীমান্তের বিভিন্ন স্থানে বিনা উসকানিতে গুলি চালাচ্ছে। আর গত মঙ্গলবার পাকিস্তান এই গুলি চালানোর ক্ষেত্র আরও বিস্তৃত করে আন্তর্জাতিক সীমান্তের পারগওয়াল সেক্টর পর্যন্ত নিয়ে যায়, যা জম্মু জেলার অন্তর্ভুক্ত।ওই দিনই ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) হটলাইন ফোনে কথা বলেন। এই আলোচনায় পাকিস্তানকে বিনা উসকানিতে গুলি চালানো বন্ধ করার জন্য সতর্ক করা হয়, এমন দাবিই করেছে পিটিআই।পেহেলগাম হামলার পরদিনই ভারত পাকিস্তানের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেয়। এর মধ্যে ছিল সিন্ধু পানি চুক্তি স্থগিত, আতারি সীমান্ত ক্রসিং বন্ধ করা এবং কূটনৈতিক সম্পর্ক অবনতির ঘোষণা। ভারতের দাবি, হামলার সঙ্গে সীমান্তপারের সন্ত্রাসীদের সংযোগ আছে।জবাবে পাকিস্তান তার আকাশসীমা ভারতীয় উড়োজাহাজের জন্য বন্ধ করে দেয় এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে। এমনকি তৃতীয় দেশের মাধ্যমে বাণিজ্যও বন্ধ করে দেয় পাকিস্তান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের হামলা
ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের হামলা

ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়কে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর ভাষ্য, তাদের শীর্ষ কর্মকর্তা Read more

আব্দুল্লাহপুরে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৪
আব্দুল্লাহপুরে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৪

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর থেকে চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তারা হলেন মো. হেলাল Read more

ভোলায় নানীর জানাজায় অংশ নিতে গিয়ে প্রাণ হারালেন নাতি
ভোলায় নানীর জানাজায় অংশ নিতে গিয়ে প্রাণ হারালেন নাতি

ভোলার লালমোহনে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিয়াম (১৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে Read more

মির্জাপুরে ৯ বছরের শিশুকে বলাৎকার, মামলা দায়ের
মির্জাপুরে ৯ বছরের শিশুকে বলাৎকার, মামলা দায়ের

টাঙ্গাইলের মির্জাপুরে ৯ বছরের এক শিশুকে বলাৎকারের শিকার হয়েছেন। উপজেলার বহুরিয়া ইউনিয়নের আনাইলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (১০ অক্টোবর) শিশুটির Read more

আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি তামিম-লিটনের
আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি তামিম-লিটনের

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি এবং ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বাংলাদেশের তানজিদ হাসান তামিম ও Read more

চাঁদাবাজি কবিরা গুনাহ, কঠিন শাস্তি বিধান ইসলামে
চাঁদাবাজি কবিরা গুনাহ, কঠিন শাস্তি বিধান ইসলামে

চাঁদাবাজি অত্যন্ত ঘৃণিত ও গর্হিত অপরাধ। এটা একধরনের দস্যুতা। ইসলামের দৃষ্টিতে চাঁদাবাজি হারাম ও কবিরা গুনাহ। চাঁদাবাজি করা কবিরা গুনাহ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন