চুয়াডাঙ্গার জীবননগরে পিতা-পুত্রসহ ২০ দিন ধরে নিখোঁজ একই গ্রামের পাঁচজনের উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন পরিবারের সদস্যরা। শনিবার (০১ নভেম্বর) সকাল ১১ টার দিকে জীবননগর মুক্তমঞ্চে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে পরিবারের সদস্যরা জানান, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে গত ১৩ অক্টোবর ও ১৪ অক্টোবর দুইদিনে নিখোঁজ হয় পাঁচজন।নিখোঁজ হওয়া ব্যক্তিরা হলেন, গোয়ালপাড়া গ্রামের মমিন হোসেনের ছেলে স্বপন (৪০), আতিয়ার রহমানের ছেলে আবুল হোসেন (৩০), আনার (৫২) ও তার ছেলে শফি (২৭) এবং শওকত আলির ছেলে হাসান (২৭)। এরপর আমরা কোথাও তাদেরকে খুঁজে না পেয়ে গত ২১ অক্টোবর ৬ জনের বিরুদ্ধে জীবননগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করি।এ মামলায় আসামিরা হলেন, আব্দুল হাকিম ফকিরের তিন ছেলে আব্দুল মজিদ (৪০), আব্দুস সামাদ (৪৫), ও বিপ্লব হোসেন (৫০), মনসুর আলীর ছেলে লালন মন্ডল (৪২) এবং বাবলুর ছেলে শাহিন (৩২)।মানববন্ধনের পরিবারের সদস্যরা আরো বলেন, আমরা জীবননগর থানায় মামলা দায়ের করার ১০ দিন পার হলেও এখনো পর্যন্ত থানা পুলিশ নিখোঁজ হওয়া ব্যক্তিদের উদ্ধার বা আসামিদের গ্রেপ্তার করতে পারিনি। আমরা চাই পুলিশ অতি দ্রুত নিখোঁজ হওয়া ব্যক্তিদের পরিবারের মাঝে ফিরিয়ে দিক। আর তা না হলে আমরা বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হব।উল্লেখ্য, গোয়ালপাড়া গ্রামে একটি স্বর্ণের চালান লোপাট হওয়াকে কেন্দ্র করে স্বর্ণ চোরাচালান ব্যবসায়ীদের মধ্যে একটি ঝামেলা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় গত ১৩ অক্টোবর আনার ও ছেলে শফি নিখোঁজ হয় এবং তার পরের দিন অর্থাৎ ১৪ অক্টোবর আবুল, হাসান ও শফি নিখোঁজ হয়।এরপর পরিবারের সদস্যরা তাদেরকে কোথাও খুঁজে না পেলে গত ২১ অক্টোবর শওকত বাদী হয়ে জীবননগর থানায় একই গ্রামের ৬ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, গোয়ালপাড়া গ্রামে নিখোঁজ পাঁচজন ব্যক্তির নিখোঁজের বিষয় নিয়ে জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করাসহ দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। আশা করি কয়েকদিনের মধ্যে মূল ঘটনা উদঘাটন করতে পারব।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ার সীমান্তে ২ মাসে ৪৪৩১টি অভিযান, অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার
উখিয়ার সীমান্তে ২ মাসে ৪৪৩১টি অভিযান, অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিওনের অধিনস্ত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) ৪,৪৩১টি অভিযান পরিচালনা করে ০৩টি পিস্তল Read more

টাঙ্গাইলে ভুয়া পুলিশ গ্রেপ্তার
টাঙ্গাইলে ভুয়া পুলিশ গ্রেপ্তার

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় নিজেকে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মিজানুর রহমান (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার টাঙ্গাইলের Read more

ঘাটাইলে বন বিভাগের জমি দখলের সময় আটক ২
ঘাটাইলে বন বিভাগের জমি দখলের সময় আটক ২

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বন বিভাগের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে বন বিভাগ। পরে Read more

টাঙ্গাইল-৫ আসনে বিএনপির সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বৈধ ঘোষণা
টাঙ্গাইল-৫ আসনে বিএনপির সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন Read more

কালভার্ট ধসে জনদুর্ভোগ, প্রশাসনের অস্থায়ী সংস্কারে স্বস্তি
কালভার্ট ধসে জনদুর্ভোগ, প্রশাসনের অস্থায়ী সংস্কারে স্বস্তি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ব্যস্ততম কলেজ সড়কের পুরনো কালভার্টটি ধসে পড়ায় কয়েক দিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে এলাকাবাসীকে। অবশেষে স্থানীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন